কলকাতা পুরসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা কমিশনের, একনজরে নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি
কলকাতার ছোট লালবাড়ির অর্থাৎ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation Election) নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করলেন রাজ্য নির্বাচনী কমিশনার সৌরভ দাস। ভারতের নির্বাচন কমিশনের (ECI) জারি করা করোনা বিভি নিষেধ মেনে সকা
কলকাতার ছোট লালবাড়ির অর্থাৎ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation Election) নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করলেন রাজ্য নির্বাচনী কমিশনার সৌরভ দাস। ভারতের নির্বাচন কমিশনের (ECI) জারি করা করোনা বিভি নিষেধ মেনে সকাল সাতটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার।

আদর্শ আচরণবিধি লাগু
রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের দিন ঘোষণা করতে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। তাই এদিন থেকেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ভোটের দিন ১৯ ডিসেম্বর রবিবার, আর ভোটের যাবতীয় প্রক্রিয়া শেষ করা হবে ২২ ডিসেম্বরের মধ্যে।

পুরভোটের মনোনয়ন গ্রহণ শুরু এদিন থেকেই
রাজ্যের নির্বাচন কমিশনার জানিয়েছেন, এদিন থেকেই কলকাতা পুরসভার নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণের কাজ শুরু করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১ ডিসেম্বর। পরের দিন অর্থাৎ ২ ডিসেম্বর তা পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত।

জাতীয় নির্বাচন কমিশনকে অনুসরণ
নির্বাচন কমিশনার জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে নির্বাচনের ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের বিধিনিষেধ লাগু করা হচ্ছে। সব সমাবেশ নয়, ছোট সমাবেশের ওপরে জোর দেওয়া হচ্ছে। প্রচারের বিধিনিষেধ মানার ক্ষেত্রেও জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকাকে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একদিকে ভোট যেমন ইভিএম-এ নেওয়া হবে, অন্যদিকে রাত সাতটা থেকে ১০টার মধ্যে কোনও বড় সভা করা যাবে না। এই সময়ে সাইলেন্স জোন হিসেবে বিবেচনা করা হবে।

কলকাতা পুর নির্বাচন সংক্রান্ত তথ্য
১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন হবে ১৯ ডিসেম্বর। সব মিলিয়ে বুথের সংখ্যা ৪৭৪২ টি। ১৭০৭ টি জায়গায় অক্সিলারি বুথের সংখ্যা ৩৮৫ টি। মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৩। ভোটার তালিকার ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত ১ নভেম্বরের ভোটার তালিকা অনুসরণ করা হবে। নির্বাচনের দিনের ৪৮ ঘন্টা আগে নয় ৭২ ঘন্টা আগে নির্বাচনী প্রচার শেষ করতে হবে।
কোনও কেন্দ্রে পুনর্নির্বাচন হলে তা করা হবে ২০ ডিসেম্বর। আর সম্ভাব্য গণনার তারিখ ২১ ডিসেম্বর। তবে গণনা নিয়ে পরে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে।
কলকাতায় পুরসভায় শেষবার নির্বাচন হয়েছিল ২০১৫ সালে। সেই নির্বাচনে ১৪৪ টি আসনের মধ্যে ১২৪ টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। সিপিএম পেয়েছিল ১৩ টি আসন। বিজেপি পেয়েছিল ৫ টি এবং কংগ্রেস দুটি। ১৪৪ টি আসন ১৬ টি বরোতে বিভক্ত। করোনা পরিস্থিতির কারণে নির্বাচন করানো যায়নি।












Click it and Unblock the Notifications