LIVE কলকাতার ১৪৪টি আসনে পুরভোট: ২০ শতাংশ ভোট, বাকিটা রিগিং, অভিযোগ শুভেন্দু অধিকারীর

কলকাতা পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রবিবার। ১৪৪ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ভোটারের সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার। এদিন সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ২০২০ সালের মে মাসে কলকাতা পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হয়। তবে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন করা যায়নি। সেই নির্বাচন এবছর ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। এই সংক্রান্ত সমস্ত আপডেট এবং লাইভ খবর জেনে নিন একনজরে।

LIVE কলকাতার ১৪৪টি আসনে পুরভোট: দেখুন সমস্ত আপডেট একনজরে

Dec 19, 2021, 11:03 pm IST

নির্বাচন কমিশনের অফিসে ধরনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Dec 19, 2021, 8:33 pm IST

২০ শতাংশ ভোট, বাকিটা রিগিং, অভিযোগ শুভেন্দু অধিকারীর
Dec 19, 2021, 7:52 pm IST

গোটা নির্বাচনকে ধ্বংস করেছে কলকাতা পুলিশ, রাজ্যপালের সঙ্গে দেখা করার পরে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
Dec 19, 2021, 6:33 pm IST

নির্বাচনকে প্রহসনে পরিণত করার অভিযোগ সোমবার ও মঙ্গলবার অবস্থান বিক্ষোভের কর্মসূচি বামেদের
Dec 19, 2021, 5:27 pm IST

বিকেল ৫ টা পর্যন্ত ভোটদানের হার ৬৫.৪১ শতাংশ
Dec 19, 2021, 5:07 pm IST

ভোটের নাম প্রহসন! সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করে রাজ্য প্রশাসনকে তোপ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
Dec 19, 2021, 5:05 pm IST

একের পর এক ভিডিও পোস্ট করে নির্বাচন কমিশনকে তোপ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর।
Dec 19, 2021, 5:02 pm IST

সল্টলেকে শুভেন্দু অধিকারী বাড়ির সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক চলাকালীন শুভেন্দুর বাড়ি ঘিরল পুলিশ। কাউকে বের হতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
Dec 19, 2021, 3:46 pm IST

পূর্ব পুটিয়ারিতে সিপিএম প্রার্থীর এজেন্টের বাড়িয়ে হুমকি দিয়ে যায় একদল। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সিপিএমের।
Dec 19, 2021, 3:46 pm IST

বড়বাজারে বিজেপির বিজয় ওঝার বিরুদ্ধে ছাপ্পা ভোটে মদত দেওয়ার অভিযোগ ওঠে।
Dec 19, 2021, 3:45 pm IST

বামপ্রার্থী ফৈয়াজ আহমেদের উপর হামলা চালানো হয়। তাঁর গাড়িতে হামলা চালায় একদল বহিরাগত। তিনি রক্তার্ত হন। তারপর রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভ শুরু করেন। এলাকায় বহিরাগত তাণ্ডবের অভিযোগ আনেন বামপ্রার্থী। তাঁর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের মদতে বহিরাগতরা জড়ো হয়ে তাণ্ডব চালায়।
Dec 19, 2021, 2:45 pm IST

টাকিতে বোমাবাজির ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার এক। এখনও পর্যন্ত ৭২ জনকে মোট গ্রেফতার করা হয়েছে। ভিড়, জমায়েত দেখলেই পুলিশের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানানো হল কলকাতা পুলিশের তরফে
Dec 19, 2021, 2:43 pm IST

বড় কোনও ঘটনা ঘটেনি, মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে। এমনটাই দাবি কলকাতা পুলিশের
Dec 19, 2021, 2:39 pm IST

ভোটের শেষ লগ্ন যত এগিয়ে আসছে তত চড়ছে উত্তেজনার পারদ। বড়বাবাজারের ২৩ নম্বর ওয়ার্ডে বহিরাগতদের তান্ডব। ইভিএম ভেঙে দেওয়ার অভিযোগ।
Dec 19, 2021, 2:27 pm IST

বিজেপির ধরনা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পরশুদিন রেজাল্ট বেরলে তৃণমূল ১৩০টি সিট পাবে তখন ওদের বলার জন্য কোন অজুহাত চাই, তাই এই ধরণা।
Dec 19, 2021, 2:20 pm IST

ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Dec 19, 2021, 2:18 pm IST

যদি তৃণমূলের কাউকে দোষী তদন্তে উঠে আসে ২৪ ঘন্টার মধ্যে দলীয় স্তরে ব্যবস্থা। প্রশাসনিক স্তরেও ব্যবস্থা নেওয়ার আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
Dec 19, 2021, 2:04 pm IST

জোড়াবাগানে ২২ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার সন্দেহে যুবককে মারধর। অভিযোগ, সন্দেহজনকভাবে মহেশ্বরী বিদ্যালয়ের বুথের সামনে ঘোরাঘুরি করছিলেন যুবক।
Dec 19, 2021, 1:46 pm IST

কলকাতায় দুপুর ১ পর্যন্ত ভোটদানের হার ৩৮ শতাংশ!
Dec 19, 2021, 1:15 pm IST

বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডে বাম এজেন্টদের মারধরের অভিযোগ।
Dec 19, 2021, 1:13 pm IST

বামেরাও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। যাদবপুরে বামদুর্গ ভেঙে দিয়েছে তৃণমূল। ওদের অনেক কর্মী বিজেপি করছে। অস্তিত্বের লড়াই, অভিযোগ ফিরহাদ হাকিমের
Dec 19, 2021, 1:12 pm IST

মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে। অশান্তির ভাব দেখাচ্ছে। মোদীজি-শাহের কাছে মুখরক্ষার ব্যাপার বিজেপির কাছে। চাকরিটা রাখতে বিজেপি এই সব করছে। দাবি ফিরহাদ হাকিমের
Dec 19, 2021, 1:02 pm IST

বেহালা পূর্ব বিধানসভার ১২১ নম্বর ওয়ার্ডের বুথ নম্বর ১ এবং ২ নম্বর বুথ থেকে সিপিএম প্রার্থী আশিষ মণ্ডলকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
Dec 19, 2021, 12:40 pm IST

অবাধ সন্ত্রাস! কলকাতা পুরসভার একাধিক জায়গাতে বিক্ষোভ বাম-কংগ্রেসের।
Dec 19, 2021, 12:06 pm IST

জৈন স্কুলে তুলকালাম-কান্ড। ৪৫ নম্বর ওয়ার্ডে বুথের ভেতরে মারামারি কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। আতঙ্কে ছোটাছুটি ভোটারদের।
Dec 19, 2021, 11:59 am IST

তৃণমূলের পতাকা লাগিয়ে অটোয় করে ভোটারদের বুথে আনার অভিযোগ। ছবি সামনে এনে বিস্ফোরক অভিযোগ ১২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর শিকদারের। বড়িশা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অস্বস্তিতে তৃণমূল
Dec 19, 2021, 11:38 am IST

পথে নামলেন বাম দলগুলি। ভোটে কারচুপি ও বাম প্রার্থীদের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে। আর এই অভিযোগে অবরোধ বাঘাযতীনে অবরোধ বাম নেতা-কর্মীদের। ব্যাপক উত্তেজনা
Dec 19, 2021, 11:22 am IST

শিয়ালদহ টাকি স্কুলের সামনে ব্যাপক বোমাবাজি। ঘটনায় একজনের পা উড়ে গিয়েছে বলে দাবি। ঘটনায় ব্যাপক রাজনৈতিক তরজা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
Dec 19, 2021, 11:13 am IST

বেলেঘাটা ৩৬ নম্বর ওয়ার্ডে ব্যাপক বোমাবাজির অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন। আরও বেশ কয়েকটি ঘটনা নিয়ে সক্রিয় কমিশন।
Dec 19, 2021, 11:07 am IST

একের পর এক বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। দল ব্যবস্থা নিচ্ছে, বললেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+