Burrabazar Accident: ১০ দিনের ব্যবধানে ফের কলকাতায় পথ দুর্ঘটনা! বড়বাজারে গার্ডরেল ভেঙে ফুটপাথে মিনিবাস, জখম ৪
Burrabazar Accident: শহরে ফের বেপরোয়া বাসের (Bus Accident) দৌরাত্ম্য। ব্যস্ত সময়ে বড়বাজারে গার্ডরেলে ধাক্কা মেরে ফুটপাথে (Footpath) উঠে গেল মিনিবাস (Minibus)। ধাক্কায় গুরুতর জখম ৪ জন। আটক করা হয়েছে মিনিবাসের চালককে। ঢিলছোড়়া দূরত্বে রয়েছে বড়বাজার থানা। পুলিশের নাকের ডগায় কীভাবে বেপরোয়া গতিতে বাস যাচ্ছিল, তা নিয়ে প্রশ্ন তুলছেন পথচলতি মানুষ।
জানা গিয়েছে এমজি রোডে ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে মিনিবাস। ফুটপাথে উঠে গেলে জখম হন চারজন যাত্রী। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয় মেডিক্যাল কলেজে। জানা গিয়েছে আহত চারজনই মহিলা। আহতদের মধ্যে এক মহিলার অবূস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

গত ৩১ ডিসেম্বরই শহরের অপর প্রান্ত তেলেঙ্গাবাগানে দুই বাসের রেষারেষিতে মৃত্যু হয়েছিল ১ জনের। তার ১০ দিনের ব্যবধানে ফের দুর্ঘটনা। এদিকে শুক্রবারই শহরে বেপরোয়া বাস মিনিবাসের দৌরাত্ম্য রুখতে বিকেল ৪টেয় বৈঠকে বসছে পরিবহন দফতর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকার পরই নড়েচড়ে বসেছে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দফতর।
বেপরোয়া বাস মিনিবাস রুখতে গাইডলাইন তৈরি করা হবে আজকের বৈঠকে। পরিবহন দফতরের ময়দান ক্যাম্পে হবে বৈঠক। প্রথম ধাপে ডাকা হচ্ছে ১০টি বেসরকারি বাস রুটের মালিকদের। বাস চালকদের মনিটরিং করা হবে। চালকদের মোবাইল অ্যাপে লগইন করতে হবে। বেপরোয়া বাস চালালে প্রথমে রেড অ্যালার্ট আসবে চালকদের মোবাইলে। তারপরেও বেপরোয়া গতিতে বাস চালালে বাস চালকের লাইসেন্স বাতিল করা হবে।
এর আগে নভেম্বরে সল্টলেকে দুটি বাসের রেষারেষির জেরে প্রাণ হারিয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্র। বাসের রেষারেষি বন্ধ করতে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরহিত্যে বৈঠকও হয়েছে। কিন্তু ফের শহরের বুকে দুর্ঘটনা এড়ানো গেল না। সম্প্রতি নবান্ন থেকে প্রশাসনিক সভায় পরিবহন দফতরকে সাইলেন্ট দফতর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। শহরে যাত্রীদের সুবিধার্থে বাস বাড়ানোরও নির্দেশ দেন তিনি। সেইমতো অ্যাকশনে নামেন খোদ পরিবহন মন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications