Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে কবে ছুটবে মেট্রো? কতটাই বা এগোল কাজ! সাক্ষী থাকুন আপনিও

Kolkata Metro: প্রায় শেষের পথে হাওড়া ময়দানের কাজ! এমনকি এসপ্লেনেডের দিকেও কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে। গঙ্গার তলা হয়ে এই রুটে কবে মেট্রো চলবে সেদিকে নজর সবার।

প্রাথমিক ভাবে এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে হাওড়া এবং কলকাতার ( Kolkata Metro) মধ্যে যাত্রা অনেক সহজ হবে। খুবই সহজে এক পার হয়ে অন্য পারে আসা যাওয়া করা যাবে। এই পরিস্থিতিতে আসার কথাই শোনা যাচ্ছে।

Kolkata Metro - গঙ্গার নীচ দিয়ে কবে ছুটবে মেট্রো?

Kolkata Metro: কবে চলবে হাওড়া ময়দান থেকে মেট্রো

চলতি বছরেই সম্ভবত হাওড়া ময়দান ( Kolkata underwater metro opening date) থেকে এসপ্লানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। যা খবর, পুজোর পর অর্থাৎ ডিসেম্বর মাসেই সম্ভবত এই পরিষেবা একেবারে বাণিজ্যিক ভাবে শুরু হবে।

আর সেই লক্ষ্যেই কাজ চলছে। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাধ্যমে জুড়ে যাচ্ছে দুই প্রান্তিক স্টেশন। যা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অন্যান্য স্টেশনগুলিতেও বিভিন্ন ধরনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

Kolkata Metro: তৎপরতায় চলছে কাজ

ইতিমধ্যে হাওড়া ময়দান, ধর্মতলা সহ বিভিন্ন স্টেশনে অটোমেটেড গেট বসানোর কাজ শেষ হয়েছে। মূলত যাত্রীদের ঢোকা-বেরনোর জন্যে এই গেট। আর সেই ছবি কলকাতা মেট্রো তাদের ফেসবুক পেজে শেয়ারও করা হয়েছে। ইতিমধ্যে এই রুটে ইতিমধ্যে পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনিও এই রুট দ্রুত চালু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন।

Kolkata Metro: বউবাজারের কাজ বড় চালেঞ্জ

তবে হাওড়া ময়দান থেকে সেক্টর পাঁচ পর্যন্ত কবে মেট্রো পরিষেবা শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যার বড় কারণ হচ্ছে বউবাজার। এই দীর্ঘ যাত্রাপথের মাঝের অংশ হল বউবাজার। আর সেখানে কাজ করতে গিয়ে একের পর এক বিপত্তি ঘটেছে।

একাধিক বাড়ি ভেঙে পড়েছে মেট্রোর কাজ করতে গিয়েছে। ফলে এই এলাকার কাজ বারবার পিছিয়ে যাচ্ছে। নির্দিষ্ট সময় এই এলাকার জন্যে হাওড়া ময়দান থেকে সেক্টর পাঁচ পর্যন্ত কাজ শেষ করা যাচ্ছে না বলেও আক্ষেপ মেট্রোর।

Kolkata Metro: দুদিন বন্ধ থাকবে মেট্রো

অন্যদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা আগামী কাল, শনিবার এবং আগামী ২৬ অগস্ট বন্ধ থাকবে। সাধারণ ভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা সোম থেকে রবিবারের মধ্যে খোলা থাকে। কিন্তু দু'টি সপ্তাহে ওই মেট্রোয় রবিবার ছাড়াও শনিবার পরিষেবা বন্ধ থাকছে। মূলত দুই প্রান্তিক স্টেশনের সফটওয়্যারের কাজের জন্যে এই পরিষেবা বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+