Kolkata Metro special service: ২৫ ডিসেম্বর মধ্যরাতে বাড়ি ফিরতে পারবেন মেট্রোয়! জানুন সময়সূচী
Kolkata Metro special service: সামনেই বড়দিন! আর বড়দিন মানেই সকাল সকাল বেরিয়ে পড়া পার্কস্ট্রিক সহ বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে সাজিয়ে তোলা হয়েছে গোটা পার্কস্ট্রিট। কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সেখানে বড়দিনের উৎসবও। বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বরের ভিড়ের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর।
বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ ডিসেম্বর ২৮৮ টির বদলে ১৯৪টি মেট্রো চালানো হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro special service) তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে! ভাবছেন তো, অন্যান্য দিনের তুলনায় ২৫ ডিসেম্বর কম মেট্রো চালালে কীভাবে ভিড় সামাল দেওয়া যাবে?

চিন্তা নেই। সাধারণের কথা ভেবেই বড়দিনে মধ্যরাত পর্যন্ত মেট্রো (Kolkata Metro special service)চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বড়দিনে পার্কস্ট্রিট, ক্যাথিড্রাল চার্চের মতো জায়গায় ভিড় ক্রমশ বাড়তে থাকে। মধ্যরাত পর্যন্ত বছরের রাস্তায় থেকে বছরের শেষ কয়েকটা দিন উপভোগ করেন।
আর সেই সমস্ত মানুষের কথা ভেবেই মেট্রোর এহেন সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। মেট্রোর তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর পরিষেবা মিলবে। তবে সন্ধ্যায় এই সূচি মেনে মেট্রো চালানো হবে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর ৮টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে। অন্যান্য দিন ৬টা ৫৫ মিনিটে ছাড়লেও ছুটির দিন দেরিতে শুরু হবে পরিষেবা। এক নজরে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিন।
- Kolkata Metro special services: বড়দিনে মেট্রো পরিষেবা শুরুর সময়
At 08:55 hrs from Dum Dum to Dakshineswar (instead of 06.55 hrs.)
At 09:00 hrs from Kavi Subhash to Dakshineswar (instead of 06.50 hrs.)
At 09:00 hrs from Dum Dum to Kavi Subhash (instead of 06.50 hrs.)
At 09:00 hrs from Dakshineswar to Kavi Subhash (instead of 07.00 hrs.)
- Kolkata Metro special services: বড়দিনে মেট্রো পরিষেবা শেষের সময়
At 22:58 hrs from Dakshineswar to Kavi Subhash (instead of 21.28 hrs.)
At 23:00 hrs from Kavi Subhash to Dakshineswar (instead of 21.30 hrs.)
At 23:10 hrs from Dum Dum to Kavi Subhash (instead of 21.40 hrs.)
At 23:10 hrs from Kavi Subhash to Dum Dum (instead of 21.40 hrs.)












Click it and Unblock the Notifications