Kolkata Metro: গর্বের খবর! লন্ডন, মস্কোর মতো দেশের মেট্রোর সঙ্গে টেক্কা দেবে কলকাতা মেট্রো

Kolkata Metro: প্রায় ৪০ বছর ধরে কলকাতার লাইফলাইন কলকাতা মেট্রো (Kolkata Metro)! লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুলের মতো দেশের ইলিট মেট্রোর সঙ্গে এক আসনে বসতে চলছে কলকাতার মেট্রোও। আর সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কলকাতার এই লাইফলাইনে।

জানা গিয়েছে, মেট্রো থার্ড রেল (Third Rail) প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। আর সেখানে স্টিলের তৈরি রেলের পরিবর্তে একেবারে অন্য একটি মিশ্র অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার করা হচ্ছে। আর এই সিদ্ধান্তের বিশ্বের প্রথম সারির দেশের মেট্রোগুলির সঙ্গেই টেক্কা দিতে পারবে কলকাতাও মেট্রোও। কার্যত এলিট মেট্রো (Kolkata Metro) ক্লাবে শামিল হবে কলকাতার এই লাইফলাইন। যা খুবই গর্বের কলকাতার মানুষের কাছে।

Kolkata Metro

থার্ড রেল লাইভ রেল, যা মূলত ট্রেনের বিদ্যুৎ শক্তি পৌঁছে দেওয়ার কাজ করে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) রেকগুলিতে স্টিল থার্ড রেলের মাধ্যমে 750 V DC-তে রোলিং স্টকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই থার্ড রেলে ব্যবহৃত কারেন্ট কালেক্টর (টিআরসিসি) স্টিলের তৈরি। শুধু তাই নয়, মেট্রো রেকে ব্যবহৃত থার্ড রেল থেকে বিদ্যুৎ সংগ্রহ করে। আর এই প্রক্রিয়া গত প্রায় ৪০ বছর ধরেই চলে আসছে। আর এই সিস্টেমেই বদল আসছে।

এক বিবৃতিতে রেলমন্ত্রক জানাচ্ছে, কম্পোজিট অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহারের সিদ্ধান্ত কলকাতার মেট্রোর জন্যে নেওয়া হয়েছে। বর্তমানে রয়েছে এমন স্টিল থার্ড রেলের সঙ্গেঈ রেট্রো ফিটমেন্টও ব্যবহার করা হবে বলে রেলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে। আর তা করা হলে লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুলের মতো দেশের ইলিট মেট্রোর ক্লাবে ঢুকে পড়বে কলকাতা মেট্রোয়।

প্রথম ধাপে কলকাতা মেট্রো দমদম এবং শ্যামবাজার স্টেশনের মধ্যে এই কাজ করা হবে। আর সেজন্যে টেন্ডার ডাকা হবে। দ্বিতীয় ধাপে এই কাজ করা হবে শ্যামবাজার থেকে সেন্ট্রাল এবং জতিন দাস মেট্রো থেকে টালিগঞ্জ স্টেশনের মধ্যে করা হবে। তৃতীয় ধাপে টালিগঞ্জ থেকে এবং নিউ গড়িয়ার মধ্যে করা হবে। এভাবে মোট ৩৫টি আরকেএম (রুট কিলোমিটার) মেন লাইন স্টিল থার্ড রেল পর্যায়ক্রমে বদলে ফেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+