Kolkata Metro: শনি এবং রবিবারের জন্যে স্পেশাল মেট্রো সার্ভিস! জানুন ভিডিওতে

Kolkata Metro: হাতে আর মাত্র মাস খানেক সময়, তারপরেই দুর্গাপুজোর (Durga Puja 2023) আনন্দে ভাসবে গোটা বাংলা। ক্যালেন্ডার বলছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। আর তাই দেদার কেনাকাটা করতে ব্যস্ত সবাই। কিন্তু তাতেই ভিড় সামলাতে খেতে হচ্ছে হিমশিম।

বিশেষ করে শনিবার ও রবিবার ছুটির দিনগুলিতে ব্যাগ ভর্তি কেনাকাটা করে সকলে বাড়ি ফিরছেন বটে, কিন্তু এর ফলে নাজেহাল হতে হচ্ছে যাতায়াতে। কারণ এমনিতেই সপ্তাহান্তে মেট্রোর (Kolkata Metro) সংখ্যা তুলনামূলক ভাবে থাকে কম। তার উপর বাড়তি ভিড়ের ঠেলায় বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে ট্রেন ধরার জন্য।

Kolkata Metro

আর তাই যাত্রীদের কথা মাথায় রেখেই এবার বড় সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলকাতা মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত।

২৩ সেপ্টেম্বর অর্থাৎ এই শনিবার থেকে শুরু হবে বাড়তি মেট্রো পরিষেবা (Kolkata Metro)। চলবে ১৫ অক্টোবর অর্থাৎ পুজোর আগের রবিবার পর্যন্ত। এছাড়া বিশেষ মেট্রো চলবে ২ অক্টোবর অর্থাৎ গান্ধীজয়ন্তীর দিনও।

পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এই বাড়তি মেট্রো পরিষেবার (Kolkata Metro) কথা। কালীঘাট, এসপ্ল্যানেড, ময়দান, সেন্ট্রাল, এইসব স্টেশনগুলোতে প্রচণ্ড ভিড় সামাল দিতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। শনিবার ব্লু লাইনে ২৩৪টি মেট্রো চলে। কিন্তু আগামী চারটে শনিবার চলবে ১৪৪টি আপ এবং ১৪৪টি ডাউন ট্রেন, অর্থাৎ মোট ২৮৮টি মেট্রো । তেমনই সাধারণত রবিবার ১৩০টি মেট্রো চালানো হয়।

কিন্তু আগামী চারটে রবিবার ব্লু লাইনে ১৬৪টি মেট্রো। আগামী ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিনও অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা পাবেন যাত্রীরা। জাতীয় ছুটির দিন হলেও ওই দিন চলবে ২৩৪টি মেট্রো। মেট্রোর তরফে এটিকে 'প্রাক্-পুজো মেট্রো পরিষেবা' (Durga Puja 2023) বলা হচ্ছে।

মেট্রো রেলের এহেন সিদ্ধান্তে কিছুটা হলেও মানুষের স্বস্তি হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে পুজোর বাজার শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় বাড়তি মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্তে কিছুটা হলেও ধর্মতলা থেকে মার্কেটিং করে ফেরত যাত্রীদের সুরাহা হবে বলেই মনে করা হচ্ছে। আগামিদিনে পুজোর দিনগুলিতে দিন-রাত পরিষেবা দেওয়া হবে বলেই জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+