Kolkata Metro: রাত ১০ টাতেও দক্ষিণেশ্বর আসার মেট্রো পাবেন কালীপুজোয়! রইল বিস্তারিত সময়সীমা
Kolkata Metro: দুর্গাপুজোর পর এবার কালীপুজো! যাত্রীদের কথা ভেবে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। রাত পর্যন্ত পরিষেবা চালু রাখা হবে বলে সিদ্ধান্ত কতৃপক্ষের। আগামী রবিবার আলোর উৎসবে মেতে উঠবে তিলোত্তমা। কালীঘাট-দক্ষিণেশ্বর সহ বিভিন্ন কালীতীর্থে কয়েক লাখ ভক্ত সমাগম হবে।
কার্যত সারারাতই মন্দিরে পুজো হবে। আর সে কথা ভেবেই বিশেষ মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Kolkata Metro: মোট ১৩২ টি মেট্রো চলবে
রবিবার অন্যান্য দিনের তুলনায় মেট্রো পরিষেবা অনেক কম থাকে। কিন্ত্য কালীপুজো উপলক্ষ্যে একগুচ্ছ বদল থাকছে। একই সঙ্গে একের বেশি স্পেশাল মেট্রো (Kolkata Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৩২ টি মেট্রো চলবে রবিবার। ডাউন এবং আপ লাইনে ৬৬ টি করে মেট্রো চালানো হবে। শুধু তাই নয়, সময় বদলে রাত পর্যন্ত এই পরিষেবা চালু রাখা হবে বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে।
Kolkata Metro: প্রথম পরিষেবা-
সকাল ৯টার সময় দমদম থেকে দক্ষিণেশ্বর পরিষেবা (Kolkata Metro) শুরু হবে।
সকাল ৯টার সময় কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর পরিষেবা (Kolkata Metro) শুরু হবে।
সকাল ৯টা থেকে দমদম থেকে কবি সুভাষ পরিষেবা (Kolkata Metro) শুরু হবে।
সকাল ৯টার সময়- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পরিষেবা (Kolkata Metro) শুরু হবে।
Kolkata Metro: শেষ পরিষেবা-
রাত ২২.০০- দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ
রাত ২২.০০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
তবে রবিবার জোকা-তারাতলা কিংবা শিয়ালদহ-সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা (Kolkata Metro) বন্ধই থাকবে।












Click it and Unblock the Notifications