বদলে যাচ্ছে রুট, সব মেট্রোর শেষ স্টেশন হবে না কবি সুভাষ, আগামিকাল থেকেই জারি হচ্ছে নিয়ম
বদলে যাচ্ছে রুট, সব মেট্রোর শেষ স্টেশন হবে না কবি সুভাষ,আগামিকাল থেকেই জারি হচ্ছে নিয়ম
এবার থেকে কবি সুভাষ পর্যন্ত নাও যেতে পারে সব মেট্রো। টালিগঞ্জ স্টেশনেই শেষ হয়ে যেতে পারে মেট্রোর রুট। আগামিকাল থেকে এমনই নিয়ম লাগু করতে চলেছে মেট্রো রেল। আগে দমদম রুটে এই নিয়মে কাজ হত। অর্থাৎ সব মেট্রো দক্ষিণেশ্বর বা নোয়াপাড়া স্টেশন পর্যন্ত যেত না। এবার থেকে কবি সুভাষের ক্ষেত্রেও তাই হতে চলেছে। টালিগঞ্জেই বেশ কিছু মেট্রোর যাত্রা পথ শেষ হয়ে যাবে। তারা আর কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত যাবে না।

এতে সমস্যায় পড়বেন অসংখ্য যাত্রী। বিশেষ করে অফিস যাত্রীরা বেশি সমস্যায় পড়বেন। কারণ শিয়ালদহ দক্ষিণশাখা সোনারপুর, সহ একাধিক রুটের ট্রেনের যাত্রীরা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সহজেউ কর্মস্থলে পৌঁছে যান। তাঁদের শিয়ালদহ পর্যন্ত আসতে হয় না ভিড় ঠেলে। সবেচেয়ে সমস্যায় পড়বেন এই সব রুটের অফিস যাত্রীরা। কারন টালিগঞ্জ থেকে কবি সুভাষের মধ্যে ৯টি স্টেশন রয়েছে। বাঁশদ্রোনী, গড়িয়া সহ একাধিক এলাকার যাত্রীরা এই মেট্রোতে সফর করে সহজে শহরের মধ্যে ঢুকে পড়েন।
হঠাৎ করে ট্রেনের রুট বদলে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই। তাতে ক্ষোভ বিক্ষোভ হতে পারে স্টেশনে। সেকারণে আগে থেকেই সতর্ক মেট্রো রেল কর্তৃপক্ষ। টালিগঞ্জ স্টেশনে আগামিকাল থেকে বাড়কি পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মেট্রোর রেক বদল করা হয়েেছ। নন এসি মেট্রো রেক বন্ধ হয়ে গিয়েছে। হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেট্রোরেল কর্তৃপক্ষের যুক্তি টালিগঞ্জ স্টেশনেই অধিকাংশ যাত্রী নেমে যান। অন্যদিকে যাত্রী চাপ সামাল দিতেই কবি সুভাষ পর্যন্ত সব মেট্রোর যাত্রা বন্ধ করা হচ্ছে। দিনে মোট ৩২টি ট্রেন টালিগঞ্জ থেকে নোয়াপাড়া পর্যন্ত যাবে। এর মধ্যে ৭টি ট্রেন একেবারে দক্ষিনেশ্বর পর্যন্ত যাবে। আর দক্ষিণেশ্বর থেকে ৮টি ট্রেন টালিগঞ্জ স্টেশন পর্যন্তযাবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications