Kolkata Metro in Durga Puja: সপ্তমী থেকে ভোররাত পর্যন্ত মেট্রো পরিষেবা! রইল টাইমটেবিল

Kolkata Metro in Durga Puja: আজ মহাষষ্ঠী! বোধনের মধ্যে দিয়েই আজ উমাকে আহ্বান। একেবারে পুরোদমে পুজো শুরু। গত মহালয়া থেকেই কার্যত বাঙালির প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। তবে আজ শুক্রবার থেকে ভীড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর তাই ইতিধ্যে একাধিক রুটে পুজো স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।

একই সঙ্গে তৈরি কলকাতা মেট্রোও। আজ ষষ্ঠীতে সারারাত মেট্রো পরিষেবা (Kolkata Metro in Durga Puja) না থাকলেও আগামীকাল অর্থাৎ শনিবার মহা সপ্তমী থেকে সারা রাত মেট্রো পরিষেবা।

Kolkata Metro in Durga Puja

Kolkata Metro in Durga Puja: মেট্রোর তরফে বিজ্ঞপ্তি

ইতিমধ্যে মেট্রোর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুপুর থেকে ভোররাত পর্যন্ত মেট্রো পরিষেবা চলবে। মোট ২৪৮ টি মেট্রো চালানো হবে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১২ টা ৫৫ মিনিটে। এরপর দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ-দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্যে মেট্রো ছাড়বে দুপুর এক'টার সময়।

Kolkata Metro in Durga Puja: প্রথম সার্ভিস --

  • দুপুর ১২ টা ৫৫ মিনিটে- দমদম-দক্ষিণেশ্বর
  • দুপুর ১টার সময় - দমদম- কবি সুভাষ
  • দুপুর ১ টার সময়- কবি সুভাষ - দক্ষিণেশ্বর
  • দুপুর ১ টার সময়- দক্ষিণেশ্বর- কবি সুভাষ
  • দুপুর ১ টার সময়- মহামায়ক উত্তম কুমার- দক্ষিণেশ্বর
  • দুপুর ১ টার সময় - গীতাঞ্জলী- দমদম
  • দুপুর ১ টার সময় শ্যামবাজার- কবি সুভাষ

Kolkata Metro in Durga Puja: শেষ পরিষেবা

  • পরের দিন সকাল ৩টে ৪৮ মিনিটে- দক্ষিণেশ্বর-কবি সুভাষ
  • পরের দিন সকাল ৩টে ৪৮ মিনিটে- কবি সুভাষ- দক্ষিণেশ্বর
  • পরের দিন ভোর চারটে - দমকম-কবি সুভাষ
  • পরের দিন ভোর চারটে- কবি সুভাষ থেকে দমদম

কলকাতা মেট্রোর (Kolkata Metro in Durga Puja) তরফে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিন-

ইতিমধ্যে কলকাতায় মেট্রোয় (Kolkata Metro in Durga Puja) পুজোর সময় ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। সপ্তমী থেকে ভিড় আরও বাড়বে বলেই আশঙ্কা। এই অবস্থায় একাধিক সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছে কলকাতা মেট্রো। প্রান্তিক স্টেশনের পাশাপাশি মাঝামাঝি কয়েকটা স্টেশন থেকেও মেট্রো পরিষেবা চালানো হবে বলে জানা গিয়েছে। এতে কিছুটা হলেও ভিড় সামাল দেওয়া সম্ভব বলে আশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+