ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া ঘোষণা! দেখে নিন একনজরে

খুব শীঘ্রই চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তার আগে এদিন ভাড়ার কথা ঘোষণা করা হল। প্রথম ২ কিমিতে ভাড়া ধার্য করা হয়েছে ৫ টাকা।

খুব শীঘ্রই চালু হয়ে যাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। তার আগে এদিন ভাড়ার কথা ঘোষণা করা হল। প্রথম ২ কিমিতে ভাড়া ধার্য করা হয়েছে ৫ টাকা। ২ থেকে ৫ কিমি পর্যন্ত ভাড়া হতে চলেছে ১০ টাকা। ৫ থেকে ১০ কিমির জন্য ভাড়া হতে চলেছে ২০ টাকা। ১০ থেকে ১৬ কিমির জন্য ভাড়া হবে ৩০ টাকা।

 ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া ঘোষণা! দেখে নিন একনজরে

২০০৯ সালে কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শুরু হয়। এই রেলপথে ১২ টি স্টেশন রয়েছে। যার মধ্যে ছটি মাটির ওপরে আর ছটি মাটির নিচে। এই রেলপথের দৈর্ঘ্য ১৪.৬৭ কিমি। এই মেট্রো পথ পুরোপুরি চালু হলে তা হাওড়া ময়দানকে সল্টলেক সেক্টর ফাইভকে যুক্ত করবে।

 ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া ঘোষণা! দেখে নিন একনজরে

প্রথমে ২০১২ সাল নাগাদ এই প্রকল্প চালু হওয়ার কথা ছিল। কিন্তু একের পর এক বাধায় মেট্রোর কাজে বিলম্ব হয়। পরবর্তী সময়ে ২০১৫ সাল এই মেট্রো শুরুর জন্য ধার্য করা হয়েছিল। পরবর্তী সময়ে ২০১৮ সাল ধার্য করা হয়েছিল। পরে তা পিছিয়ে ২০১৯-এর জুন করা হয়েছে। গতবছর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, ২০১৯-এর মার্চের আগে চালু করা যাবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+