সাত সকালে লাইনে ফাটল! বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা কলকাতা মেট্রোর
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। গিরীশপার্ক-শ্যামবাজার স্টেশনের মাঝে ডাউন লাইনে ফাটল। আর তা নজরে আসার পরেই থমকে গেল কলকাতার লাইফলাইন। সকাল থেকেই বন্ধ মেট্রো চলাচল। যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। গিরীশপার্ক-শ্যামবাজার স্টেশনের মাঝে ডাউন লাইনে ফাটল। আর তা নজরে আসার পরেই থমকে গেল কলকাতার লাইফলাইন। যার জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছেন মেট্রো যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

যদিও মেট্রো কতৃপক্ষের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কীভাবে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নজরে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে ভালো ভাবেই চলছিল মেট্রো। হঠাত করেই গিরীশপার্ক-শ্যামবাজার স্টেশনের মাঝে লাইনে ফাটল দেখতে পান মেট্রো চালক। আর তা দেখা মাত্র সঙ্গে সঙ্গেই থামিয়ে দেন ট্রেন। ডাউন লাইনে এই ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পরেই কার্যত থমকে যান ওই লাইনের মেট্রো চলাচল। গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। যদিও ধীরে ধীরে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল করছে। মাঝে কয়েকটি স্টেশনের মধ্যে বন্ধ পরিষেবা।
সপ্তাহের মাঝামাঝি একটা সময়। একে অফিস টাইম অন্যদিকে আজ বৃহস্পতিবার থেকেই কলকাতা সহ রাজ্যে স্কুলগুলি খুলেছে। স্বভাবতই এই ঘটনায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। বিশেষ করে স্কুল পড়ুয়াদের ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়।
কার্যত মেট্রোর বন্ধের প্রভাব পড়ে রাস্তার উপর। স্টেশনগুলির সামনে যাত্রীদের ব্যাপক ভিড় চোখে পড়ে। যাত্রীদের একাংশের বক্তব্য, টিকিটের দাম বাড়ছে কিন্তু পরিষেবার মান একই জায়গাতে পড়ে। কেন ঠিক মতো লাইনে নজরদারি চলে না তা নিয়েও প্রশ্ন যাত্রীদের।
যদিও মেট্রো সূত্রের খবর, লাইনে ঠিক মতো নজরদারি চলে। তবে এই ঘটনা সম্ভবত তাপমাত্রার তারতম্যের কারণে ঘটে থাকতে পারে বলে মনে করছে মেট্রো কতৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, লাইন পরীক্ষার কাজ চলছে। কীভাবে এই ঘটনা তা বার করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, করোনার কারণে স্মার্ট কার্ড চলছিল। সম্প্রতি মেট্রোতে ফের একবার ফিরেছে টোকেন। এমনকি মেট্রো চলাচলেও বেশ কিছু সময়ের পরিবর্তন করা হয়েছে। আর এর মধ্যেই এই ঘটনা।












Click it and Unblock the Notifications