Kolkata Metro: কবে শুরু নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো পরিষেবা? বাংলার মেট্রো প্রকল্পগুলি নিয়ে বড় আপডেট
Kolkata Metro: কলকাতাবাসীর জন্যে সুখবর! নোয়াপাড়া থেকে মেট্রো চেপে মুহূর্তে পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দর। আর সেই লক্ষ্যেই কাজ চলছে। এমনটাই জানালেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। শুধু তাই নয়, গড়িয়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত পরিষেবা চালু নিয়েও বড়সড় আপডেট দিলেন তিনি।
দীর্ঘদিন ধরে কলকাতার একাধিক মেট্রো প্রজেক্টের কাজ চলছে। সেগুলির কাজ হবে শেষ হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। যদিও সম্প্রতি প্রত্যেকটি মেট্রো প্রজেক্টগুলিতে দিন-রাত কাজ চলছে। আর এর মধ্যেই স্বস্তির খবর শোনালেন মেট্রো রেলের ( Kolkata Metro) এই আধিকারিক।

দমদম বিমানবন্দর মেট্রো স্টেশনে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। আর সেখানেই শহরের মেট্রো প্রজেক্টগুলির কাজ নিয়ে আশার কথা শোনালেন।
পি রেড্ডি বলেন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় নোয়াপাড়া থেকে দমদম মেট্রোর ( Dumdum Metro) কাজ চলছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ এর ডিসেম্বরের মধ্যে নোয়াপাড়া থেকে মেট্রোয় চেপে দমদম বিমানবন্দরে ( Dumdum airport metro) সহজেই পৌঁছে যাওয়া যাবে বলে জানান ওই রেল আধিকারিক।
শুধু তাই নয়, গড়িয়া থেকে দমদম বিমানবন্দরের মধ্যেও খুব দ্রুত পরিষেবা শুরু হবে বলেও জানিয়েছেন পি উদয় কুমার রেড্ডি। তবে ২০২৩ এর ডিসেম্বরের মধ্যেই গড়িয়া থেকে বেলেঘাটা মেট্রো ( garia-airport metro) চলাচল শুরু হয়ে যাবে। এরপর ২০২৪ জুন মাসের মধ্যেই ওই লাইনটি সেক্টর ফাইভ পর্যন্ত চালু হয়ে যাবে বলেও জানিয়েছেন মেট্রো আধিকারিকরা।
আর এই লাইনগুলি সম্পূর্ণ ভাবে চালু হয়ে গেলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় কার্যত বিপ্লব ঘটবে বলেই মনে করা হচ্ছে। তবে মেট্রোর কাজে অনেকটাই সময় চলে গিয়েছে। শেষ করা যায়নি নির্দিষ্ট সময়ে কাজ।
এই অবস্থায় বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে বিরোধীরা। যদিও রাজ্য সরকারের ( West bengal Govt) তরফে সবরকম ভাবে সাহায্য পাওয়া যাচ্ছে বলেই জানিয়েছেন পি উদয় কুমার রেড্ডি। মূলত এনক্রোচমেন্ট বা রুট ডাইভারশনের জন্যে সবার সঙ্গে সমন্বয়ে ঘটিয়ে কাজ দ্রুতগতিতে চলছে বলেও দাবি তাঁর।
আর এভাবে চললে খুব দ্রুত সমস্ত কাজ শেষ করা সম্ভব বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। অন্যদিকে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ শেষের দিকে। চলতি বছরের শেষের দিকে তা খুলে দেওয়া হবে বলেও খবর। আর এই লাইনের দীর্ঘ পথ গঙ্গার নীচ দিয়ে এসেই ধর্মতলাকে ছোঁবে।












Click it and Unblock the Notifications