Kolkata Metro: মাঝে ৫০ বছরের ব্যবধান! নয়া মেট্রো স্টেশন পাচ্ছে পার্কস্ট্রিট

Kolkata Metro: পার্কস্ট্রিটে নতুন মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হচ্ছে! প্রায় ৫০ বছরের ব্যবধানে নয়া এই স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। মূলত জোকা-তারাতলা মেট্রোর অংশ হিসাবে নয়া এই স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। এই স্টেশন তৈরি হয়ে গেলে যাত্রীদের আরও দ্রুত পার্কস্ট্রিটে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই স্টেশনের কাজ শুরু হয়ে গিয়েছে।

নয়া এই স্টেশন ময়দানের দিকে পার্ক স্ট্রিট মেট্রোর (Kolkata Metro) একেবারে সামনে দিয়েই তৈরি হচ্ছে। তৈরি হওয়া নয়া মেট্রো স্টেশনের সঙ্গে পুরানোর মধ্যে দূরত্ব হবে আট মিনিটের। সবথেকে বড় বিষয় হল জোকা-তারাতলা মেট্রোর পার্কস্ট্রিট স্টেশনের সঙ্গে পুরানো স্টেশনটি যুক্ত থাকবে। আর তা ভূগর্ভ একটি রাস্তা তৈরি করা হবে।

Kolkata Metro

আর সেই রাস্তার মাধ্যমেই যুক্ত হবে দুটি স্টেশন। বিশেষ করে দুটি রুটের (Kolkata Metro)যাত্রীরাই যাতে প্রয়োজনে মেট্রো ধরতে পারেন সেই কারনেই এহেন ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। একেবারে জোরকদমে শুরু হয়েছে এই কাজ। অন্যদিকে মাঝেরহাট পর্যন্ত জোকা-তারাতলা মেট্রোর সম্প্রসারণের কাজও প্রায় শেষের মুখে।

আর তা হতেই নয়া এই পার্কস্ট্রিট মেট্রোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে জমি ঘিরে ফেলা হয়েছে, স্টেশনের নির্মাণকাজের জন্যেই এই জমি ঘিরে ফেলা হয়েছে। নির্দিষ্ট সময়েই এই পার্কস্ট্রিট স্টেশন তৈরির কাজ শেষ হবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য গত কয়েকদিন আগেই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশন তৈরির কাজ শুরু করা হয়েছে। জোকা-তারাতলা রুটের অংশ হিসাবে আরও একটি মেট্রো তৈরির কাজ শুরু হয়েছে। নয়া এই স্টেশনটি তৈরি করতে ডায়াফ্রাম ওয়াল নির্মাণ হবে। আর তা ১২ মিটার গভীরে করা হবে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। উল্লেখ্য, উইকিপিডিয়ার তথ্য অনুসারে পার্কস্ট্রিট মেট্রো ১৯৮৪ সালে খুলে দেওয়া হয়েছিল।

প্রকাশিত খবর অনুযায়ী, ধীরে ধীরে মাটি সরিয়ে ফেলা হবে। নয়া যে স্টেশন (Kolkata Metro)তৈরি হবে তা ৩২৫ মিটার দৈর্ঘ্য হবে বলে জানা গিয়েছে। এমনকি প্রস্ত ২৩.৫ মিটার হবে। ময়দান এলাকায় কাজের ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে। যদিও ইতিমধ্যে সমস্ত অনুমতি পাওয়া গিয়েছে বলে খবর। আর তা পাওয়ার পরেই একেবারে জোরদার কাজ শুরু হয়েছে।

পাশাপাশি ধর্মতলা-হাওড়া ময়দান মেট্রো তৈরির কাজও শেষ হয়ে গিয়েছে। আর তা আগামী ডিসেম্বর খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। আর তা খুলে দেওয়া হলে দেশের মধ্যে প্রথম কোনও লাইন হবে যা গঙ্গার নীচ দিয়ে ছুটবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+