Kolkata Metro: দুর্গাপুজোর আগে কলকাতা মেট্রোর টিকিটে বড় পরিবর্তন! রইল সেই ছবি
Kolkata Metro: কলকাতা মেট্রোয় বারবার পরিবর্তন এসেছে। একসময় কলকাতা মেট্রো বলতে ছিল শুধুমাত্র দমদম থেকে টলিগঞ্জের রুট। দীর্ঘদিন পাতালপথে এভাবেই চলেছে মেট্রো রেল। প্রথমে কাগজের টিকিট, তারপর টোকেন, তারপর স্মার্ট কার্ড- পরিবর্তন হয়েছে অনেক। এবার এক যুগান্তকারী পদক্ষেপ।
মেট্রোতে চালু হল কিউআর কোড (QR Code) পদ্ধতি। ১১ অক্টোবর, বুধবার সন্ধ্যা ৭ টায় শিয়ালদা মেট্রো স্টেশন (Kolkata Metro) থেকে চালু হল নয়া এই টিকিট। মঙ্গলবারই রেল ভবনে এই টিকিটের উদ্বোধন হয়। আর বুধবার থেকে পরীক্ষামূলকভাবে চালু হল আধুনিক প্রযুক্তির সেই টিকিট কাটার পদ্ধতি।

কলকাতা মেট্রোর (Kolkata Metro) তিন রুটে এই টিকিট ব্যবহার করতে পারবেন যাত্রীরা। কাউন্টার থেকে এই টোকেন নিতে পারবেন যাত্রীরা। তারপর কোড স্ক্যান করালেই হবে। এই টোকেনে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। সম্প্রতি চাঁদের মাটি ছুঁয়েছে ভারতের চন্দ্রযান।
সফট ল্যান্ডিং করে নজির গড়েছে ইসরো। ভারতের সেই সাফল্যকে উদযাপন করতে ও সম্মান জানাতেই কলকাতা মেট্রো এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
পূজার আগে এটা মেট্রোর (Kolkata Metro)একটা বড় উদ্যোগ। পুজোর কয়েকদিন এই টোকেন পাওয়া যাবে সব মেট্রো স্টেশনেই। এই টোকেন ব্যবহারের ফলে জটিলতা কমবে, যাত্রীরা কোনও ঝামেলা ছাড়াই যাতায়াত করতে পারবেন বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর সময় ভিড় সামলাতে টোকেন নয়, কাগজের টিকিট দেওয়া হয়। সেখানে এবার এই কিউআর কোড টিকিট দেওয়া হবে।
অন্যদিকে কিউআর কোড (QR Code) টিকিটগুলির জন্যে গেটগুলিকেও মেট্রোর (Kolkata Metro)তরফে আপডেট করা হয়েছে। সমস্ত স্টেশনের AFC-PC গেটগুলিকে আপডেট করা হয়েছে। সূত্রে জানা গিয়েছে, আপাতত পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা সামনে নিয়ে আসা হয়েছে। এই টিকিট কতটা কার্যকর হচ্ছে তা নজর রাখা হচ্ছে।

এমনকি যাত্রীদের মনোভাবও বোঝার চেষ্টা করা হবে। আর তা সফল হলেই সমস্ত স্টেশনে পাকাপাকি ভাবে পেপার বেসড কিউআর কোড দেওয়া টিকিট চালু করা হবে বলে মেট্রো (Kolkata Metro)সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications