Kolkata Metro: সপ্তমী থেকেই বন্ধ মেট্রোর আস্ত একটা রুট! মাথায় হাত যাত্রীদের
Kolkata Metro: বন্ধ থাকছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা! চারটে দিনই পুজোর বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা। আজ সপ্তমী থেকেই বন্ধ থাকছে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। এভাবে পুজোর চারটে দিন মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ যাত্রীদের। বাংলার লাইফ লাইন কলকাতা মেট্রো!
প্রত্যেকদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন মেট্রোয়। কলকাতা মেট্রোর (Kolkata Metro) উপর নির্ভরতা অনেকটাই বেড়েছে। বিশেষ করে দুর্গাপুজোয় মেট্রো চেপে ঠাকুর দেখা মাস্ট বাঙ্গালির। আর তাই ষষ্ঠী থেকেই সারারাত মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেট্রোর পরিষেবা বেড়েছে। শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তা।

তবে এবার পুজোয় জোকা-তারাতলা পরিষেবা (Kolkata Metro) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রোর তরফে। জোকা-তারাতলা মেট্রো পরিষেবা গত ডিসেম্বর মাসে শুরু হয়। কিন্তু এই মেট্রোর সম্প্রদারণ মাঝেরহাট পর্যন্ত করার টার্গেট নেওয়া হয়েছিল। আর তা চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই করার কথা ছিল।
কিন্ত্য নির্ধারিত সেই সময় কেটে গেলেও সেই কাজ করতে পারেনি মেট্রো কতৃপক্ষ। যদিও এই কাজ শেষ না হওয়ার জন্যে জমি জটকেই দায়ী করছেন মেট্রোর (Kolkata Metro) উচ্চপদস্থ আধিকারিকরা। শুধু তাই নয়, মাঝেরহাট স্টেশনের কাজ শেষ হয়নি। স্টেশনের প্রবেশ পথে বসানো স্বয়ংক্রিয় গেটগুলি পুজোর আগে এসে পৌছয়নি।
ফলে সময়ের মধ্যে সেগুলি বসানোও সম্ভব হয়নি। যদিও যুদ্ধকালীন তৎপরতায় মাঝেরহাট স্টেশনের কাজ চলছে। গত কয়েকদিন আগেই কলকাতা মেট্রোর ফেসবুক পেজে সে ছবি পোস্ট করা হয়েছে। তবে মেট্রোর কাছে আরও একটি চ্যালেঞ্জ হল কর্মী না থাকাটা।
যে সংখ্যায় কর্মী প্রয়োজন তা নেই। ফলে পুজোর দিনগুলিতে পরিস্থিতি সামাল দেওয়ায়টা কিছুটা হলেও চাপের ছিল। আর সেই সমস্ত কারণেই পুজোর চারদিন বন্ধ থাকবে জোকা-তারাতলা মেট্রো (Kolkata Metro)পরিষেবা। কিন্তু এভাবে পুজোর চারটে দিনই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ যাত্রীদের মধ্যে। কেন সবদিক ভেবে জোকা-তারাতলা মেট্রো শুরু করা হল না তা নিয়ে উঠছে প্রশ্ন।
তবে বেহালা রুটে এই বছরও ঠাকুর দেখার ক্ষেত্রে বাস-অটোই ভরসা মানুষের। অন্যদিকে আজ মেট্রোর (Kolkata Metro) অন্যন্য রুটগুলিতে দুপুর ১২ টা থেকে পরিষেবা শুরু হবে। চলবে ভোররাত পর্যন্ত। শুদধু তাই নয়, পুজোর দিনগুলিতে মানুষের ভিড় সামলাতে ইতিমধ্যে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে মেট্রোর তরফে ।












Click it and Unblock the Notifications