Kolkata Metro: মেট্রো ঢুকলে তবেই খুলবে প্লাটফর্মের দরজা! বড় সিদ্ধান্ত কলকাতার মেট্রোয়

Kolkata Metro: গোটা দেশের কাছে গর্বের কলকাতা মেট্রো (Kolkata Metro)। কিন্তু মেট্রো কতৃপক্ষের কাছে স্টেশনে (Metro Stations) আত্মহত্যা ঠেকানো বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে মেট্রো কতৃপক্ষ। কিন্তু এরপরেও আত্মহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে আধিকারিক।

কিন্তু এবার মেট্রোয় আত্মহত্যা রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ রেলের (Kolkata Metro)। আর এহেন পদক্ষেপ কার্যকরি হলে মেট্রোয় আত্মহত্যা ঠেকানো অনেকটাই সম্ভব হবে।

Kolkata Metro: দরজা নিয়ে কলকাতা মেট্রোর বড় পদক্ষেপ!

Kolkata Metro: স্টেশনে বসছে স্বয়ংক্রিয় দরজা

কলকাতা মেট্রোর(Kolkata Metro) প্রত্যেকটি স্টেশনে স্বয়ংক্রিয় প্লাটফর্ম ডোর (Automatic Platform Screen Doors) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকটি মেট্রো স্টেশনেই এই দরজা বসানোর কাজ করা হবে। আর তা লাগানো হলে স্টেশনে আত্মহত্যার মতো ঘটনা ঠেকানো যাবে বলেই মনে করা হচ্ছে। এই দরজা খুবই আধুনিক একটি ব্যবস্থা বলেই দাবি মেট্রো আধিকারিকদের।

Kolkata Metro: কীভাবে কাজ করবে এই দরজা?

এই দরজা খুবই আধুনিক একটি ব্যবস্থা। আধিকারিকরা (Kolkata Metro) বলছেন, যখন মেট্রো পৌঁছবে স্টেশনে পৌঁছবে তখনই অটোমেটিক খুলবে গেট। যাত্রীদের ওঠা-নামা প্রক্রিয়া শেষ হলে এই দরজাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ফলে মেট্রো স্টেশনে ঢোকার আগে লাইনের আশেপাশে কেউ যেতে পারবে না। ফলে যে কোনও ধরনের দুর্ঘটনা রোখা যাবে। শুধু তাই নয়, এতে অন্যান্য দুর্ঘটনার আশঙ্কাও কম বলছেন রেল আধিকারিকরা।

Kolkata Metro: আত্মহত্যা ঠেকানো বড় চ্যালেঞ্জ

তবে মেট্রোয় এই মুহূর্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে। বিশেষ করে আত্মহত্যা ঠেকাতে বিশেষ নজরদারি চালান কর্তব্যরত সুরক্ষাকর্মীরা। এমনকি আত্মহত্যা ঠেকাতে বিশেষ প্রচারও চালানো হয়। এরপরেও মেট্রোর কাছে বড় চ্যালেঞ্জ আত্মহত্যা ঠেকানো।

Kolkata Metro: ইস্ট-ওয়েস্ট মেট্রোয় রয়েছে এই সুবিধা

দেশের সবথেকে পুরানো মেট্রো (Kolkata metro) চলে কলকাতায়। ফলে এবার এই মেট্রোতেই বসছে অত্যাধুনিক এই দরজা। তবে কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আগে থেকেই আধুনিক ব্যবস্থা রয়েছে। রয়েছে Automatic Platform Screen Doors। প্রত্যেকটি স্টেশনেই রয়েছে এই ব্যবস্থা। এই ব্যবস্থায় মেট্রো যখনই স্টেশনে পৌঁছবে তখনই এই গেট খুলবে। ফলে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এমন দুর্ঘটনার আশঙ্কা খুবই কম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+