Kolkata Metro: ভারতের গভীরতম স্টেশন! হাওড়ায় ৩৫ মিটার নীচে তৈরি সেই স্টেশনের First Look দেখেছেন?

Kolkata Metro: ডিসেম্বরেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো! হাওড়া এবং ধর্মতলা মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্টেশনগুলিতে। গত কয়েকদিন আগেই সেই কাজ খতিয়ে দেখতে চান রেলের আধিকারিকরা। যেভাবে কাজ এগোচ্ছে তাতে খুশি তাঁরা।

তবে ডিসেম্বরের কবে হাওড়া-ধর্মতলা মেট্রো পরিষেবা (Kolkata Metro) শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। আশা করা হচ্ছে বড়দিনের আগেই হয়তো গঙ্গার নীচ থেকে ছুটতে পারে মেট্রো।

Kolkata Metro

Kolkata Metro: ভারতের সবথেকে গভীরতম স্টেশন

সম্প্রতি (Kolkata Metro) মেট্রো রেলওয়ে, কলকাতা তাদের সোশ্যাল মিডিয়ায় হাওড়া মেট্রো (Howrah Metro Station) স্টেশনের First Look শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবি Ministry of Railways তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। আর তাতে লাইক-শেয়ারের বন্যা।

একেবারে চোখধাঁধানো স্টেশন তৈরি হয়েছে। এটাই কিন্তু ভারতের সবথেকে গভীরতম স্টেশনে। ভুপৃষ্ট থেকে ৩৫ মিটার নীচে নির্মীত হয়েছে সেই স্টেশন। প্রায় ৫ লক্ষ বর্গফুট এলাকা জুড়ে ৪টি ভুর্গিওস্থ স্তর রয়েছে। অন্যদিকে স্টেশনে যাত্রীদের জন্যে রয়েছে আধুনিক পরিষেবাও।

  • Kolkata Metro: বাড়তি নজর

এই রুটে অর্থাৎ গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা (Kolkata Metro) শুরু হলে মুহূর্তে হাওড়া এবং কলকাতার মধ্যে যাতায়াত করতে পারবন মানুষ। কাছাকাছি চলে আসবে গঙ্গার দু'পাড়ের শহর। শুধু তাই নয়, কলকাতায় ঢোকার অন্যতম প্রবেশপথ হবে এই হাওড়া মেট্রো স্টেশন। তবে পরিষেবা পাকাপাকি ভাবে চালু করার আগে যাত্রী সুরক্ষা বারবার খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে ছুটবে মেট্রো। সেখানে যাতে কোনও গলদ না থেকে যায় সেজন্যে বাড়তি নজর রাখা হচ্ছে মেট্রোর তরফে।

  • Kolkata Metro: ১২ মিনিট অন্তর মেট্রো

অন্যদিকে জানা গিয়েছে, হাওড়া এবং ধর্মতলার মধ্যে ১২ মিনিট অন্তর মেট্রো (Kolkata Metro) চালানোর পরিকল্পনা আছে। দুই প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো চালানো হবে। প্রাথমিক ভাবে হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ এবং এসপ্ল্যানেড, এই চারটে স্টেশনে মেট্রো চলাচল করবে। ধীরে ধীরে পরিষেবা বাড়ানো খবর।

যা খবর, আগামী ২০২৪ সালের মাঝামাঝি সময়ে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালানো হবে। আর তা চালু হলে যাত্রীদের অনেক সুবিধা হবে। মূলত বউবাজারের কাজের জন্যে অনেকটাই দেরী হয়ে গিয়েছে। আর তা হলেও শিয়ালদহের সঙ্গে জুড়ে যাবে গোটা প্রকল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+