Kolkata Metro: পুজো মিটলেই গঙ্গার নীচে ছুটবে মেট্রো! ১২ মিনিট অন্তর মিলবে পরিষেবা

Kolkata Metro: হাতে আর মাত্র কয়েকটা মাস! দুর্গাপুজো মিটলেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। এমনটাই জানালেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা কেএমআরসিএলের নতুন ম্যানেজিং ডিরেক্টর শ্রীবাস্তব।

আজ বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই এহেন আশার কথা শোনান শ্রীবাস্তব। শুধু তাই নয়, শহর এবিং শহরতলীর মেট্রো (Kolkata Metro) প্রজেক্টগুলি নিয়েও এদিন কথা বলেন তিনি।

Kolkata Metro

Kolkata Metro: পুজোর পরেই গঙ্গার নীচে মেট্রো

দেশের প্রথম, গঙ্গার নীচ দিয়ে কলকাতায় প্রথম চলবে মেট্রো। ইতিমধ্যে কাজ প্রায় শেষ। চলছে একেবারে শেষ মুহূর্তের বেশ কিছু টাচ আপ। ইতিমধ্যে গঙ্গার নীচ দিয়ে ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। কবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা শুরু হবে তা নিয়ে জোর চর্চা ছিল। অবশেষে পরিষেবা ( Kolkata underwater metro opening date) শুরু নিয়ে আশার কথা শোনাল রেল। কেএমআরসিএলের নতুন ম্যানেজিং ডিরেক্টর শ্রীবাস্তব বলেন, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে শীঘ্রই। সবকিছু ঠিকঠাক এগোলে এই বছরের ডিসেম্বর মাসে বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে বলেও জানান তিনি।

Kolkata Metro: যাত্রী নিরাপত্তায় জোর

যেহেতু দেশের মধ্যে এটিই প্রথম এমন মেট্রো যেটি একটি বড় নদীর নিচ দিয়ে যাবে। আর তাই বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হচ্ছে বলে জানান শ্রীবাস্তব। বিশেষ করে নিরাপত্তা বলয়কে মাথায় রাখা হচ্ছে। যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনভাবেই আপোষ করতে চায় না কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল কর্তৃপক্ষ। আর সেদিকে তাকিয়ে সবরকম দিক খতিয়ে দেখার কাজ চলছে বলে জানান ওই রেল আধিকারিক। শুধু তাই নয়, লাগাতার ট্রায়াল রানও চালানো হচ্ছে বলে খবর।

Kolkata Metro: মাত্র ১২ মিনিটেই হাওড়া-ধর্মতলা

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হলে কীভাবে পরিষেবা মিলবে সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন শ্রীবাস্তব। তাঁর কথায়, প্রাথমিকভাবে সারাদিনে দুটি রেক চালানো হবে। একই সঙ্গে ছাড়বে দুটি রেক অর্থাৎ একটি হাওড়া ময়দানের দিক থেকে আরেকটি ধর্মতলার দিক থেকে। মাত্র কয়েক মিনিটে দুটি নিজের গন্তব্যে পৌঁছে যাবে। এই ভাবেই সারাদিনে চলবে। ধীরে ধরে পরিষেবা বাড়ানোর কথাও জানানো হয়েছে।

হাওড়া এবং ধর্মতলার মধ্যে মেট্রো সংযোগ তৈরি হলে তা হবে যুগান্তকারী। দুই জেলার মধ্যে দূরত্ব অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, গতি আসবে পরিবহণ ব্যবস্থায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+