স্ত্রী রত্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে মেয়র শোভন, দায়ের হল মামলা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ওরফে রত্না দাসের বিরুদ্ধে পারিবারিক হিংসা ও নিষ্ঠুর ব্যবহারের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

স্ত্রী রত্না চট্টোপাধ্যায় ওরফে রত্না দাসের বিরুদ্ধে পারিবারিক হিংসা ও নিষ্ঠুর ব্যবহারের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

স্ত্রী রত্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে মেয়র শোভন, দায়ের হল মামলা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

আলিপুর দায়রা আদালতে এই সপ্তাহেই মামলা হয়েছে। আগামী মাসের ১৯ তারিখ শুনানির দিন স্থির হয়েছে। এই বিষয়ে মুখ খুলতে চাননি রত্নাদেবী। তবে মেয়র শোভনবাবু জানিয়েছেন, সময় এলেই যা বলার তিনি বলবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার আদালতে মামলা দায়ের করার আগে গত সপ্তাহে বেহালা পর্ণশ্রী থানায় স্ত্রী রত্নার নামে একটি অভিযোগ দায়ের করেছেন শোভন চট্টোপাধ্যায়। এই প্রেক্ষিতে রত্নাদেবীর বাবা দুলাল দাস জানিয়েছেন, আইন মেনেই তাঁরা চলবেন। কেউ বিপদে ফেলার চেষ্টা করলে তার বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা।

প্রসঙ্গত, নারদ ঘুষ কাণ্ডে মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পাশাপাশি তাঁর স্ত্রী রত্নাদেবীকেও সিবিআই ও ইডি ডেকে পাঠিয়েছে। কারণ জেরার সময় শোভন নিজেই জানিয়েছেন, তাঁর সমস্ত আর্থিক দিক স্ত্রী রত্না সামলান। সেই সূত্রেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে রত্নাদেবীর হাজিরার কথা রয়েছে। তার মধ্যেই শোভনবাবু বিচ্ছেদের মামলা করায় অনেকেই চমকে গিয়েছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকবার শোভন চট্টোপাধ্যায় ও রত্না দাসের মধ্যে পারিবারিক বিবাদ চলেছে। দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে সেইসময়ে বরফ গলেও গিয়েছে। তবে শেষপর্যন্ত পরিস্থিতি যে এতটাই খারাপ হতে চলেছে তা অনেকেই আন্দাজ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+