পুকুর ভরাট করে প্রোমোটিংয়ের চক্রান্ত, হস্তক্ষেপ মেয়র হাকিমের
বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে পঞ্চানন তলা লেনে একটি পুকুর ভরাট করে প্রোমোটিং করার চক্রান্তকে কেন্দ্র করে বিতর্ক।
বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে পঞ্চানন তলা লেনে একটি পুকুর ভরাট করে প্রোমোটিং করার চক্রান্তকে কেন্দ্র করে বিতর্ক। পুরসভার কাছে স্থানীয় বাসিন্দারা ওই জমিতে আবারো পুকুর কাটার জন্য পুরসভার কাছে আবেদন করলে পুরসভার পক্ষ থেকে পুকুর খনন করতে এলে স্থানীয় বাসিন্দারা তাতে বাধা দেন। এরপর সমস্ত বিষয়টি নিয়ে স্থানীয় মানুষজন মেয়রের কাছে বিষয়টি নিষ্পত্তির জন্য আবেদন করেন।

বুধবার সকালে মেয়র ফিরহাদ হাকিম বিতর্কিত জমি পরিদর্শনে আসেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। স্থানীয় মানুষজন আবেদন করেন, হয় পুকুরটি খনন করা হোক অথবা এখানে একটি পার্ক তৈরি করে দেওয়া হোক। যাতে কোনভাবেই আবর্জনা ফেলে অঞ্চলের দূষণ না ছড়ায়।
মেয়র স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সমস্ত বিষয়টি শুনে জানান, পুরসভার কাছে জমিটি পুকুর হিসেবে রেকর্ড আছে। যেহেতু জমির মালিক জমিটিকে পরিষ্কার করছেন না এবং এর কারণে অঞ্চলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, তাই পুরসভার পক্ষ থেকে জমি পরিষ্কার করার ব্যবস্থা করবেন এবং আগামিদিনে এর সমস্ত আর্থিক খরচ জমির মালিকের উপর বর্তাবে।
এছাড়া জমির মালিকানা নিয়ে হাইকোর্টে মামলা চলছে তাই পুরসভার পক্ষ থেকেও হাইকোর্টের কাছে আবেদন করবেন জমিটির প্রকৃত অবস্থান জানার জন্য। পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।












Click it and Unblock the Notifications