ম্যারাথন জেরা, ইডিকে কী বললেন শোভন চট্টোপাধ্যায়
কেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিলেন,বিনিময়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি? এমনই সবব বিষয় বৃহস্পতিবার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের থেকে জানতে চান তদন্তকারীরা। এমনটাই খবর ইডি সূত্রে।
কেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নিয়েছিলেন,বিনিময়ে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি? এমনই সব বিষয় বৃহস্পতিবার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের থেকে জানতে চান তদন্তকারীরা। এমনটাই খবর ইডি সূত্রে। বয়ান রেকর্ড করে ইডি। জিজ্ঞাসাবাদের নেতৃত্বে ছিলেন ইডির এক জয়েন্ট ডিরেক্টর। প্রায় সাড়ে ৮ ঘণ্টা জেরা করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। বেরিয়ে আসার সময় তাঁক বেশ বিধ্বস্ত লাগছিল।
সূত্রের খবর টাকা নেওয়ার খবর অস্বীকার করেছেন শোভন চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।

নারদকাণ্ডে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সম্পত্তির নথি নিয়ে বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে তলব করা হয় তাঁকে। ৫ জুলাই মেয়রকে প্রথম নোটিস দেয় ইডি। ১০ জুলাই তলব করা হয় তাঁকে। তবে ওদিন ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান শোভন চট্টোপাধ্যায়। এরপর ফের ২৫ জুলাই তাঁকে তলব করেন তদন্তকারীরা। সেদিনও হাজিরা দেননি শোভন। বারবার সময় চাওয়ায় মেয়রের ওপর ক্ষুব্ধ হন ইডিকর্তারা। হাজিরার জন্যে বাড়তি একমাস মিলবে না বলেও জানিয়ে দেন তাঁরা। এরপরেই ফের নোটিস পাঠানো হয় মেয়রকে। সেই নোটিসের প্রেক্ষিতেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ইডির দফতরে হাজির হন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

এদিনের জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্য মিলিয়ে দেখবেন ইডির আধিকারিকরা। এরপর শোভন চট্টোপাধ্যায়কে ফের তলব করতে পারে ইডি।












Click it and Unblock the Notifications