কলকাতার শপিং মলের মহিলা ট্রায়ালরুমে গোপন ক্যামেরায় ভিডিও তৈরি, ধৃত ১
কলকাতা, ২৩ জুন : ফের শপিং মলের মহিলা ট্রায়াল রুমে গোপন ক্যামেরায় ছবি তোলার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বুকেই। ট্রায়াল রুমের কাঁচে ২ টি ছিদ্র দিয়ে মোবাইলে মহিলাদের পোশাক বদলানোক ছবি তোলার অভিযোগ উঠল। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার এই ঘটনাটি ঘটেছে বাইপাসের ধারে হাইল্যান্ড পার্কের একটি অভিজাত শপিং মলে। এই শপিং মলের বিগ বাজারের মহিলা ট্রায়াল রুমে এই ঘটনা ঘটেছে।

এক মহিলা পোষাক নিয়ে ট্রায়াল রুমে ঢোকেন। জামা খোলার ঠিক আগেই তাঁর চোখে পড়ে আয়নার গায়ে ছোট ছোট দুটি ছিদ্র। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে আসেন, এবং তখনই এক যুবককে ওই ছিদ্রের বাইরে দিয়ে ফোন ধরে থাকতে দেখে তাকে হাতে নাতে ধরে ফেলেন।
ওই যুবক ফোনের ক্যামেরার সাহায্যে ছিদ্রের মধ্যে দিয়ে মহিলাদের পোশাক বদলানোর ভিডিও রেকর্ড করছিলেন বলে অভিযোগ। বিষয়টি স্টোর ম্যানেজারকে জানানোর পর পরিবারের সদস্যদের নিয়ে ওই মহিলা পুলিশের কাছেও অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications