করোনা আবহে ১১ বছর পর চালু হচ্ছে কলকাতা–লন্ডন উড়ান পরিষেবা
করোনা আবহে ১১ বছর পর চালু হচ্ছে কলকাতা–লন্ডন উড়ান পরিষেবা
করোনা আবহে লকডাউন আর তার জেরেই বন্ধ বিমান পরিষেবা। আর এই পরিষেবা বন্ধ হওয়ার দরুণ ক্ষতির মুখে পড়েছে বিমান সংস্থা, টিকিট পরিষেবা। সংক্রমণের ভয়ে ছ’টি শহর থেকে কলকাতায় এখনও বন্ধ উড়ান। তবে আনলক ৪–এ ধীরে ধীরে সবই স্বাভাবিক হচ্ছে। বিমান পরিষেবাও প্রায় স্বাভাবিকের পথে। আর এরই মধ্যে খুশির খবর নিয়ে আসল কলকাতা বিমানবন্দর। জানা গিয়েছে, ১১ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কলকাতা–লন্ডন উড়ান পরিষেবা পুনরায় চালু হতে চলেছে।

প্রধানত বাম আমলে এই বিমান পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু করোনা সঙ্কটে বিমান শিল্পের যে ক্ষতি হয়েছে, তার পূরণের জন্য ফের এই পরিষেবা চালু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এখনও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। তবে সুরক্ষা ও বর্তমান পরিস্থিতির দিকে নজর দিয়ে সপ্তাহে দু’দিন এই বিমান পরিষেবা দেওয়া হবে। বিমানবন্দর সূত্রের খবর, বুধ এবং শনিবার লন্ডন থেকে যাত্রী নিয়ে বিমান আসবে কলকাতায় ও বৃহস্পতি ও রবিবার যাত্রীসহ বিমান উড় যাবে কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে।
বিমানবন্দরের এক কর্তা বলেন, 'বন্দে ভারতের ভারত–ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই উড়ান চালু হচ্ছে। কলকাতা বিমানবন্দরের জন্য তা সত্যিই খুশির খবর। কলকাতা ও লন্ডনের সম্পর্ক অনেক পুরনো। এই উড়ান চালু হলে যাত্রীর অভাব হবে না।’ তাই করোনা সঙ্কটে এ ধরনের খুশির খবর একটু হলেও স্বস্তি দেয়।












Click it and Unblock the Notifications