SBI ATM Fraud Kolkata: সাবধান! যাদবপুরে ব্যাঙ্ক লাগোয়া এটিএমেই জালিয়াতি, কীভাবে লাখ টাকা খোয়ালেন গ্রাহকরা?

SBI ATM Fraud Kolkata: খাস কলকাতায় এটিএম প্রতারণা। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India) এটিএমে প্রতারণার অভিযোগ। শুক্রবার যাদবপুরে কিশোর ভারতী স্টেডিয়ামের উল্টোদিকে এটিএমে কার্ড পাঞ্চ করার পরও টাকা বের হয়নি বলে অভিযোগ। অথচ অ্যাকাউন্ট থেকে টাকা (Money Debited) উধাও হয়ে যাচ্ছে বলে অভিযোগ।

ব্যাঙ্ক লাগোয়া এটিএমেই খোদ জালিয়াতির শিকার একাধিক গ্রাহক। অভিযোগ, এটিএমে কার্ড ঢোকাতেই তা লক হয়ে যায়। কার্ড আনলক করার জন্যে হেল্পলাইন নম্বরও দেওয়া রয়েছে সেখানে। হেল্পলাইন নম্বর দেখে সন্দেহ হয় গ্রাহকদের। তবু বাধ্য হয়ে এটিএমের গায়ে থাকা টোল ফ্রি নম্বরে ফোন করেন গ্রাহকরা।

SBI ATM

ফোন করলে সেখানে বলা হয়, কার্ড আনলক করতে হলে ক্যানসেল বাটন টিপতে হবে। এরপর মোবাইল নম্বরে আসা ওটিপি চাওয়া হয় ফোনের ওপার থেকে। এও বলা হয়, ক্যানসেল বাটন টিপে পরদিন আধার কার্ড দেখিয়ে আটকে থাকা কার্ড নিয়ে যেতে হবে।

এদিকে পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন টিপতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় টাকা। টাকার অঙ্ক দেওয়ার পরও টাকা বের হয়নি। অথচ অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় ডেবিট হয়ে গিয়েছে পরপর টাকা।

একটি এটিএমে জালিয়াতির শিকার একাধিক ভুক্তভোগী। লক্ষাধিক টাকা খোয়া গেছে কারও। ২৫ হাজার টাকা খুইয়েছেন এক ব্যক্তি। ১ লাখ টাকা খোয়া গিয়েছে এক মহিলার। অথচ এসবিআইয়ের ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষীও ছিলেন না বলে অভিযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। ভুয়ো হেল্পলাইন নম্বর কোথা থেকে এল, তা নিয়েও ধোঁয়াশা।

হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে চোখের সামনেই। আর তাতেই ফোন করতেই সর্বস্বান্ত গ্রাহকরা। হেল্পলাইন নম্বরে বলা নির্দেশ মানতে গিয়ে টাকা খোয়ালেন গ্রাহকরা। ব্যাঙ্ক লাগোয়া এটিএমেই সাইবার জালিয়াতি। ২ ঘণ্টার মধ্যে কয়েক দফায় টাকা ডেবিট হয়ে যায়। ইতিমধ্যেই সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন গ্রাহকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+