নাশকতা ঠেকাতে শহরের সমস্ত হোটেল, স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি

কলকাতা, ১৮ জুলাই : বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বেড়ে চলা জঙ্গি নাশকতা ঠেকাতে এবার আরও কড়া পদক্ষেপ করছে কলকাতা পুলিশ। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। জানা গিয়েছে, শহর ও লাগোয়া শহরতলির সমস্ত হোটেল ও লজে ঘর ভাড়া দেওয়ার সময়ে সঠিক পরিচয়পত্র দেখে তবেই ভাড়া দিতে নির্দেশ দেওয়া হয়েছে। [ঢাকা রেস্তোরাঁয় সন্ত্রাসের মূলচক্রী লুকিয়ে পশ্চিমবঙ্গে]

পুলিশ সূত্রে খবর, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তানের মতো কোনও দেশ থেকে কেউ এসে ঘর ভাড়া চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে। পাসপোর্ট, ভিসা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরে ঘর দেওয়া যাবে। এবং সেই পাসপোর্ট, ভিসার কপি কলকাতা পুলিশে পাঠাতে হবে। [৮০ জন আইএস সমর্থক ঘুরছে পশ্চিবঙ্গ জুড়ে]

নাশকতা ঠেকাতে শহরের সমস্ত হোটেল, স্টেশনে নিরাপত্তার কড়াকড়ি

পাঁচ তারা হোটেল থেকে শুরু করে এঁদো গলির লজ, সবার ক্ষেত্রেই এই নিয়ম চালু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর অন্যথা হয়েছে জানতে পারলেই সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। [বাংলাদেশে হামলার হুমকি দেওয়া তিন যুবকের পরিচয় কী? জেনে নিন]

শহরের বিভিন্ন হোটেলে ইতিমধ্যেই পুলিশের তরফে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। কোথাও কোনও সন্দেহ হলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন হোটেলে সিসিটিভি বসানোরও নির্দেশ দিয়েছে পুলিশ। [নামবদল হল 'কলকাতা' হাইকোর্টের]

একইসঙ্গে জানা গিয়েছে, নাশকতা এড়াতে বিভিন্ন রেলস্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু কলকাতা ও শহরতলি নয়, উত্তর ২৪ পরগনা, বর্ধমান, মালদহ, মেদিনীপুর, পুরুলিয়া সহ একাধিক জেলার রেলস্টেশনগুলিতে নিরাপত্তা বলয় বাড়ানো হয়েছে। সমস্ত স্টেশনে সিসিটিভি ব্যবস্থা আরও নিখুঁত করা হচ্ছে। এবং একইসঙ্গে মেট্রো রেলের নিরাপত্তায়ও বিশেষ বাহিনী থাকছে বলে খবর।

প্রসঙ্গত, ফ্রান্সে জঙ্গি হামলার পরে কলকাতায় অবস্থিত বিভিন্ন দূতাবাসগুলির প্রধানের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার। তারপরই সতর্কতা হিসাবে নানা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+