রেড রোড হিট অ্যান্ড রান ঘটনায় ৪ দিন পর অবশেষে গ্রেফতার সাম্বিয়া সোহরাব
কলকাতা, ১৭ জানুয়ারি : রেডরোডে বায়ুসেনা কর্মীকে হিট অ্যান্ড রান ঘটনার ৪ দিন পর ধরা পড়ল মুখ্য অভিযুক্ত সাম্বিয়া সোহরাব। তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছেলে সাম্বিয়াকে শনিবার মধ্য কলকাতা থেকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন সাম্বিয়া সোহরাবের বেপরোয়া অডি গাড়ির তলায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বায়ুসেনা কর্মীর।
পুলিশসূত্রের খবর, সাম্বিয়ার ফোন ট্র্যাক করে প্রায় মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে একটি ফোন রিসিভ করেছিল সাম্বিয়া। সেই ফোনের লোকেশন ট্র্যাক করেই মেলে সাফল্য। ফোনটির অবস্থান ছিল বেগবাগানে তার শ্বশুরবাড়ির কাছে। সাম্বিয়ার বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে।

লালবাজারে গভীর রাত পর্যন্ত গোয়েন্দা প্রধানের উপস্থিতিতে জেরা করা হয় সাম্বিয়াকে। যদিও জেরায় পুলিশের সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠেছে সাম্বিয়ার বিরুদ্ধে।
অন্যদিকে গ্রেফতার হওয়া সাম্বিয়ার বন্ধু জনির দাদা এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার কথায়, সাম্বিয়াকে বাঁচাতে বয়ান বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে। সাম্বিয়া নয়, সেদিন শানু গাড়ি চালাচ্ছিল বলে বয়ান দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications