Tridhara Slogan Row: ধোপে টিকল না পুলিশের যুক্তি, ত্রিধারায় স্লোগানকাণ্ডে ৯ জনকে জামিন হাইকোর্টের
Junior Doctors Hunger Strike: ত্রিধারা অকালবোধনের পুজো মণ্ডপে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান (Justice Slogan) দিয়ে গ্রেফতার হয়েছিলেন। ধৃত ৯ জনকে জামিন কলকাতা হাইকোর্টের (Kolkata Highcourt grants bail)। ধৃতদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে শুনানি হয় এদিন। শুনানিতে নিম্ন আদালতের রায় খারিজ করে দেন বিচারপতি। মহাষ্টমীতে আদালতে বড় ধাক্কা খেল কলকাতা পুলিশ (Kolkata Police)।

এদিকে ধর্মতলার অনশন মঞ্চে (Hunger Strike) জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) সাংবাদিক বৈঠকের সময় এসে পৌঁছয় এই জামিনের খবর। আনন্দ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। সত্যের জয় হয়েছে। সাংবাদিক বৈঠকে বলেন জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার।
দেবাশিস আরও বলেন, "কোর্টের কাছে ছেড়ে দিতে বাধ্য হল পুলিশ। আন্দোলনকারীরা যারা জেলে ছিলেন, তারা আমাদের সহযোদ্ধা। বাঁশ নিয়ে আসা ম্যাটাডোর চালকের বিরুদ্ধেও কেস দেওয়া হয়েছে। গরিব মানুষদের কী দোষ? ওঁদেরও ছাড়ছে না পুলিশ।"
সহযোদ্ধাদের জামিনের পরই অনশন মঞ্চে ফের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। মহাষ্টমীতে ৬ দিনে পরল জুনিয়র ডাক্তারদের অনশন। সাংবাদিক বৈঠক থেকে পুলিশকেও তীব্র নিশানা জুনিয়র চিকিৎসকদের। "আন্দোলন তুলতে চাপ দেয় পুলিশ। বায়ো টয়লেট থেকে অভয়া পরিক্রমা, সবেতেই পুলিশি বাধা। পুলিশ প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে।"
হাইকোর্টে মুখ পুড়ল পুলিশের। আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় জানান, যে গুরুতর ধারা হয়েছে তা লাগুই হয় না। ধর্মীয় অশান্তির কথা বলা হয়েছে, দেশদ্রোহিতার কথা বলা হয়েছে, যা প্রযোজ্য়ই নয়।
দীর্ঘক্ষণ শুনানির পর ধৃতদের ১০০০ টাকার বন্ডে অবিলম্বে জামিন দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই ছেলেমেয়েরা এমন কিছু করেননি যাতে এই গুরুতর ধারা লাগু হয়, রাতের মধ্যেই ছেড়ে দিতে হবে এদের, নির্দেশ বিচারপতির। ১৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ। তবে রাজ্য সরকারের কার্নিভালে ও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে কোনও প্রতিবাদ জানানো যাবে না বলেও জানায় আদালত।
ত্রিধারা স্লোগানকাণ্ডে গ্রেফতারিতে মানবাধিকার লঙ্ঘন নিয়েও সরব কলকাতা হাইকোর্ট। পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিচারের দাবিতে স্লোগান দেওয়া বিদ্রোহ বা বিপ্লব করা নয়, সাফ জানায় আদালত।












Click it and Unblock the Notifications