দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিধি অমান্য করায় আইনি নোটিশ
দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিধি অমান্য করায় আইনি নোটিশ
দুর্গাপুজোর বিধি নিষেধ নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পুজো মণ্ডপে 'নো এন্ট্রি'-র নির্দেশকে অমান্য করার অভিযোগে রাজ্যের দমকল মন্ত্রী তথা স্বভূমির পুজো উদ্যোক্তা সুজিত বসু, বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান, চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং সুরুচি সংঘের পুজো কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠালেন পুজোর অনুমতি নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার মামলাকারী অজয় দে-এর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। পাশাপাশি, এই আইনি নোটিশের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি ও আইজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে।

আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, দুর্গাপুজো নিয়ে গত ১৬ ও ১৯ অক্টোবর পুজোর অনুমতি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছিল এবছর অঞ্জলী ও সিঁদুর খেলা বন্ধ রাখতে হবে। কিন্তু মামলাকারীর অভিযোগ, হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করে অষ্টমীর দিন সুরুচি সংঘের অঞ্জলিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনকে। এছাড়াও দেখা যায় চিত্র পরিচালক সৃজিত মুখােপাধ্যায় ও তার স্ত্রী মিথিলাকে। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এমনকি স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে তাদের সবার মুখে মাস্ক দেখা যায়নি। তাই এ ব্যাপারে আইনি নোটিশ পাঠানো হয়েছে তাদের।
শুধু নুসরত বা সৃজিতই নন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে বা যাঁরা মণ্ডপে প্রবেশ করেছেন তাঁদের সকলের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications