আরও একসপ্তাহ বাড়ল রক্ষাকবচের মেয়াদ, স্বস্তিতে রাজীব কুমার
সারদা চিটফান্ড কান্ডের তদন্তে কিছুটা হলে স্বস্তিতে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁর রক্ষাকবচের মেয়ার আরও একসপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সারদা চিটফান্ড কান্ডের তদন্তে কিছুটা হলে স্বস্তিতে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। সোমবার কলকাতা হাইকোর্ট তাঁর রক্ষাকবচের মেয়ার আরও একসপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী ১ সপ্তাহ রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না এমনই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

তবে জেরা থেকে রেহাই মিলছে না। তদন্তের স্বার্থে তাঁকে একাধিকবার ডেকে জেরা করতে পারবে সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। তার আগে পর্যন্ত গ্রেফতারির কোনও আশঙ্কা থাকল না রাজীব কুমারের।
গত কয়েকমাস ধরেই সারদাকাণ্ডের তদন্তে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে টানাপোড়েন চলছে। লোকসভা ভোটের আগে রাজীবকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়েছিল সিবিআই। প্রতিবাদে সেদিন কলকাতার মেয়ো রোেড অবস্থান বিক্ষোভে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কয়েকদিন ধরে চলেছিল সেই অবস্থান বিক্ষোভ। শেষে সুপ্রিমকোর্ট থেকে রাজীব কুমারের গ্রেফতারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আনা হয়। তবে শিলংয়ে নিয়ে গিেয় জেরা করা হয়েছিল রাজীবকে। পরে লোকসভা ভোটের শেষ দফার আগে নির্বাচন কমিশন তাঁকে দিল্লিতে বদলি করে দেয়।
সেখানে তাঁকে দফায় দফায় জেরা করে সিবিআই। একই সঙ্গে রাজীব দেশের বাইরে কোথাও যেতে পারবেন না বলেও শীর্ষ আদালত নির্দেশিকা জারি করেছিল। গ্রেফতারি এড়াতে দফায় দফায় আদালতের দ্বারস্থ হয়েছেন রাজীব কুমার। কিন্তু জেরা করা থেকে অব্যহতি মেলেনি তাঁর।












Click it and Unblock the Notifications