স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো? রাজ্য সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টে

স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো? রাজ্য সরকারের কাছে হলফনামা তলব হাইকোর্টে

স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো তাই নিয়ে এবার রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগেই স্কুল শিক্ষা দফতরের এই পোশাক নির্দেশিকা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শিক্ষার রাজনীতিকরণের অভিযোগে মামলা করা হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলা হয়েছে।

রাজ্যের কাছে হলফনামা তলব

রাজ্যের কাছে হলফনামা তলব

স্কুলের পোশাকে কেন বিশ্ববাংলা লোগো লাগানো হবে তা নিয়ে বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী ২ সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে রাজ্য সরকারকে। শুধু রাজ্য সরকার নয় মামলাকারীকেও হলফনামা দিতে হবে। তিন সপ্তাহ পর হলফ নামা দেবে মালাকারী। তিন সপ্তাহ পর ফের মামলার শুনানি রয়েছে। অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।

স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো

স্কুলের পোশাকে বিশ্ববাংলা লোগো

কয়েক মাস আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। এবার থেকে রাজ্যের সব সরকারি স্কুলের পোশাক হবে নীল সাদা। তাতে থাকবে বিশ্ববাংলা লোগো। শার্ট এবং কামিজে থাকবে এই বিশ্ববাংলা লোগো। স্কুল শিক্ষা দফতরের এই নির্দেশিকার পরেই বিরোধিতা শুরু হয়। স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে বিরোধিতা শুরু হয়। বিরোধিরাও এই নিয়ে সরব হয়েছিলেন। এআইএসএফের দাবি ছিল বাংলার বস্ত্র শিল্পকে বাঁচানোর কথা বলে রাজ্য সরকার শিক্ষার রাজনীতিকরণ করতে চাইছেন বলে অভিযোগ।

সরব বিজেপি

সরব বিজেপি

এই নিয়ে সরব হয়েছিল বিজেপিও। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন স্কুলের পোশাকে নীল সাদা রঙের ব্যবহার করে রাজনীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। সরাসরি স্কুলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। কেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে রাজ্য সরকার নিজের প্রভাব খাটাতে চাইছে বলে অভিযোগ করেছিলেন তিনি। কেন্দ্রের শিক্ষা মিশনের টাকা ব্যবহার করছেন মমতা এমনই দাবি ছিল বিরোধী দলনেতার।

মমতার পাল্টা দাবি

মমতার পাল্টা দাবি

বিরোধীদের সব অভিযোগ খারিজ করে দিয়ে মমতা বলেছিলেন বিশ্ব বাংলা লোগো েকানো রাজনৈতিক লোগো নয়। এটা বাংলার লোগো। এই লোগোটা তৈরি করে তিনি সরকারকে দিয়েছিলেন। কিন্তু কোনো টাকা নেননি। এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই। বিশ্বজুড়ে যাতে বাংলার লোগো ছড়িয়ে পড়ে সেকারণেই এই বিশ্ববাংলা লোগে স্কুলের পোশাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে এর মধ্যে রাজনীতির কোনও রং নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+