গুরুংদের বিরুদ্ধে শতাধিক মামলা! আগাম জামিনের শুনানি হাইকোর্টে

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরিদের হস্তক্ষেপে পাহাড়ে টানা বনধ।

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরিদের হস্তক্ষেপে পাহাড়ে টানা বনধ। এবং প্রায় চার মাসের বেশি সময় ধরে দার্জিলিং পাহাড় অশান্ত করে রাখা এবং একাধিক খয়ক্ষতির ঘটনায় ১৩১ টি মামলায় অভিযুক্ত হয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং ও রোশন গিরি। বাকি ২৭ টি মামলায় অভিযুক্ত হন অন্যান্য মোর্চা নেতারা।

গুরুংদের বিরুদ্ধে শতাধিক মামলা! আগাম জামিনের শুনানি হাইকোর্টে

সেই সব মামলায় আগাম জামিনের আবেদনে আদালতের দ্বারস্থ হন তারা। আগামী ১৯ নভেম্বর বিমল গুরুং ও রোশন গিরিদের আগাম জামিন মামলাগুলির শুনানি হবে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি মনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চে।

আদালত সূত্রের খবর, দ্রুত মামলার নিষ্পত্তির জন্য ১৯ নভেম্বর থেকে প্রতিদিন মামলার শুনানি চলবে। বেলা ৩:৩০ থেকে এই মামলার শুনানি চলবে।

আইনজীবী মহল সূত্রে আরও জানা গিয়েছে, বৃহস্পতিবার মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য এদিন গুরুংদের আইনজীবীরা বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষন করেন। তাদের বক্তব্যের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ আগামী ১৯ তারিখ থেকে এই মামলার শুনানি ধার্য করে।

উল্লেখ্য, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ২০১৭ সালে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে পাহাড়ে যে আন্দোলন চলেছিল সেই আন্দোলনে অংশ নিয়েছিলেন বিমল গুরুং, রোশন গিরি সহ একাধিক নেতারা। রাজ্য পুলিশ গুরুং দের বিরুদ্ধে একাধিক মামলা দেয়। ১৫০ টিরও বেশি সেই মামলাগুলিতে আগাম জামিন চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন জানিয়েছিলেন গুরুংরা। কিন্তু সার্কিট বেঞ্চ থেকে মামলাগুলি স্থানান্তরিত হয়ে আসে কলকাতা হাইকোর্টে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+