রাজ্যের আইনজীবীদের অর্থ সাহায্য নিয়ে শুনানির পথে হাইকোর্ট

রাজ্যের আইনজীবীদের অর্থ সাহায্য নিয়ে শুনানির পথে হাইকোর্ট

করোণায় রাজ্যের আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের আর্থিক সহায়তার জন্য হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আনা মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্টবেঙ্গল এবং রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার জন্য হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আইনজীবীদের সহায়তার বিষয়ে এই তিন সংস্থার মত কি তাও জানতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ এপ্রিল।

রাজ্যের আইনজীবীদের অর্থ সাহায্য নিয়ে শুনানির পথে হাইকোর্ট

উল্লেখ্য, রাজ্যের বিরাট অংশের আর্থিকভাবে দুর্বল আইনজীবীদের স্বার্থের কথা ভেবে আর্থিক সহায়তার জন্য হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের কাছে চিঠি দেওয়া হয় বার অ্যাসোসিয়েশনের তরফে। সেই আবেদনের প্রেক্ষিতে এদিন এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

বার অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক ঢনঢনিয়া জানান, হাইকোর্টের যে সমস্ত আইনজীবীরা অভাব-অনটনে রয়েছেন তাদের কথা মাথায় রেখে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের তহবিল থেকে ইতিমধ্যেই তাদেরকে দু'হাজার টাকা করে আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এই অর্থ যথেষ্ট নয় বলে রাজ্য বার কাউন্সিলের কাছে সাহায্য চেয়ে গত দু সপ্তাহ আগে আবেদন করা হয়েছিল।

কিন্তু রাজ্য বার কাউন্সিল আইনজীবীদের অভিভাবক হওয়া সত্বেও তাদের কথা ভেবে কোনও সদর্থক ভূমিকা নিচ্ছে না। কাউন্সিলের বিভিন্ন খাতে কোটি কোটি টাকা গচ্ছিত আছে। তাই বাধ্য হয়ে আমরা আদালতের দ্বারস্থ হই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+