SSC: এসএসসি নিয়োগ নিয়ে এখনই হস্তক্ষেপে রাজি নয় হাইকোর্ট, শোনা হল না মামলা

স্কুল সার্ভিস কমিশন (SSC)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হওয়া জটিলতা এখনই নিরসন করতে চাইল না কলকাতা হাইকোর্ট। সোমবার উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করবে না এবং মামলার দ্রুত শুনানিতেও রাজি হয়নি। এর ফলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের উদ্বেগ আরও কিছুটা বাড়ল।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়োগ বিধির বিরোধিতা করে হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানান, হাইকোর্ট আপাতত এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। বিচারপতি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। যদি এর মধ্যে নতুন করে কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হয়, তবেই আদালত বিষয়টি খতিয়ে দেখবে। অন্যথায়, এই মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

আদালতের দৃষ্টি আকর্ষণ করে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, সুপ্রিম কোর্ট ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছিল। কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে আগের বিধির তুলনায় অনেক পরিবর্তন আনা হয়েছে, যা ২০১৬ সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। আইনজীবীর দাবি, এই নতুন নিয়ম কার্যকর হলে বঞ্চিত চাকরিপ্রার্থীদের সুযোগ আরও কমে যাবে।

গত মাসের শেষেই এসএসসি ২০১৬ সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিধিতেও বেশ কিছু বদল আনা হয়। মামলাকারীরা মূলত দাবি করছেন যে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার বিধি ২০১৬ সালের মতোই হওয়া উচিত। তাদের মতে, ২০২৫ সালের নিরিখে প্রায় ৯ বছর আগের নিয়োগপ্রক্রিয়ার বিধি নির্ধারণ করা যুক্তিযুক্ত নয়।

মামলাকারীরা আরও উল্লেখ করেছেন যে, আগে ৫৫ নম্বরের লিখিত পরীক্ষা হলেও এখন নতুন বিজ্ঞপ্তিতে ৬০ নম্বরের লিখিত পরীক্ষার কথা বলা হয়েছে। এছাড়াও, চাকরিপ্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা এবং 'লেকচার ডেমনস্ট্রেশন'-এর মতো নতুন মাপকাঠি সংযোজন করা হয়েছে, যার ওপর নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকবে। ফলে, যারা আগে অপেক্ষমাণ তালিকায় (ওয়েটিং লিস্ট) ছিলেন, তাদের যোগ্যতা মূল্যায়নে পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সমস্ত কারণ দেখিয়ে মামলাকারীরা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানালেও, আদালত এখনই তাতে সাড়া দেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+