টালা পুনর্বাসন নিয়ে রাজ্যের গড়িমসিতে অখুশি হাইকোর্ট
টালা পুনর্বাসন নিয়ে রাজ্যের গড়িমসিতে অখুশি হাইকোর্ট
টালা ব্রিজের নিচ থেকে শ'দেড়েক বাসিন্দাকে বিনা নোটিশে সরানো এবং তাদের পুনর্বাসন নিয়ে রাজ্য কি ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছিল আদালত। প্রায় ২ মাস হতে চললেও মঙ্গলবার মামলার শুনানিতে রাজ্যের তরফে কোনও হলফনামা না পেশ করতে পারায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট।

এদিন রাজ্যের উদ্দেশ্যে হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের মন্তব্য, 'এতগুলো মানুষ খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে রাত কাটাচ্ছে, আর রাজ্য মামলাটি নিয়ে মজা করছে!'
এনিয়ে রাজ্যকে হলফনামা পেশ করার শেষ সময় দিলেন বিচারপতি। আগামী ২৪ জানুয়ারির মধ্যে হলফনামা পেশ করতে হবে রাজ্যকে। মামলার পরবর্তী শুনানি ৩ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে আগাম কোনও নোটিশ ছাড়াই টালা ব্রিজের নিচ থেকে প্রায় ৫১ টি পরিবারকে উৎখাত করে দেওয়া হয় বলে নভেম্বরে আদালতে অভিযোগ করেন মামলাকারীর আইনজীবী সায়ন্তনী সেনগুপ্ত। এদের পুনর্বাসনের ব্যবস্থার আর্জি জানিয়ে তিনি আরও জানান, এক-দেড়শো লোক ত্রিপল টানিয়ে প্রাণকৃষ্ণ মুখার্জি লেনের কাছে খালের ধরে ও চিৎপুরের কাছে রেলের ফাঁকা জায়গাতে রয়েছে। যা যথেষ্ট অস্বাস্থ্যকর।
এদিন মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীর আরও দাবি করেন, প্রায় দু মাস হতে চলল এখনও তারা খোলা আকাশের নিচে প্লাস্টিকের তাবুতে রয়েছে। এই ঠান্ডায় শিশু, মহিলা, বয়স্করা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে রয়েছে। রাজ্য ওই জায়গাতেই পূনর্বাসনের ব্যবস্থা নিলেও তা পর্যাপ্ত নয়। পানীয় জল, টয়লেট সহ একাধিক বিষয়ে অসুবিধা রয়েছে। তাদের সঙ্গে বেশ কয়েকজন প্রেগন্যান্ট মহিলা ও কয়েকটি বাচ্চাও রয়েছে।












Click it and Unblock the Notifications