জলপাইগুড়িতে ডান্সবার বন্ধ নিয়ে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটি ডান্সবার বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজ্যের কাছে ফলকনামা তলব করল কলকাতা হাইকোর্ট।
উত্তরবঙ্গের জলপাইগুড়িতে একটি ডান্সবার বেআইনিভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগে রাজ্যের কাছে ফলকনামা তলব করল কলকাতা হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বসাক। রাজ্য হলফনামা দেওয়ার তিনদিন পর পাল্টা ফলকনামা দিতে হবে মামলাকারীদের। তিন সপ্তাহ পর মামলার শুনানি।

মঙ্গলবার মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবীরা জানান, সম্পূর্ণ আইন বিরোধী ভাবে ডান্স বার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেটা পুলিশ করতে পারে না।
সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে ডান্স বার চালানো যেতেই পারে। কিন্তু তা সত্বেও ডান্সবারটি বন্ধ করে দেওয়া হয়। এতে রাজ্যের এক মন্ত্রীর হাত আছে বলেও দাবি করেন আইনজীবীরা। বারটি বন্ধের ফলে প্রায় ৪০ জন কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। ডান্স বার সিল করার পাশাপাশি ডান্স বারের মালিকের বাড়িও সিল করে দিয়েছে পুলিশ। মালিক সহ পাঁচ জন গায়িকাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, তাদের বিরুদ্ধে মিথ্যে মামলাও রজু করা হয়েছে। এই অভিযোগে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বাড়ির মালিক এবং একজন গায়িকা।












Click it and Unblock the Notifications