কালিয়াগঞ্জের জোড়া চাপে রাজ্য সরকার, নাবালিকার মৃত্যু নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
কালিয়াগঞ্জের নাবালিকা মৃত্যুর ঘটনা নিয়ে নতুন চাপে রাজ্য সরকার। এবার নাবালিকার মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ নেই বলে দাবি করেছে পুলিশ। বিষক্রিয়ায় নাবালিকার মৃত্যু হয়েছে বলে দাবি।
কিন্তু মৃতার পরিবার এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে। এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একটি কপি শিশু সুরক্ষা কমিশনকে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্ষণের অভিযোগ খারিজ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ধর্ষণ করে খুন করা হয়নি নাবালিকাকে। কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সেকারণেই মৃত্যু। হোয়াটস অ্যাপ চ্যাট উদ্ধার করেছে পুলিশ। সেই হোয়াটস অ্যাপ চ্যাট প্রকাশ্যে আনা হবে বলে মন্তব্য করেছিলেন তিনি।
ঘটনার পরেই সেখানে পৌঁছে গিয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন। সেখানে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকে বেরিয়ে এসে রাজ্য পুলিশের বিরুদ্ধে তোপ দেগেচিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো। তিনি রীতিমত রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে নির্যাতিতার পরিবারের অভিযোগই পুলিশ নেয়নি।

এদিকে আবার বিজেপির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। বহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দিয়েছে ময়নাতদন্তের ভিডিএও গ্রাফি করে তা সংরক্ষণ করতে হবে। মামলা কারী আদালতে অভিযোগ জানিয়েছে নির্যাতিতার পরিবারকে ময়নাতদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। এখনও নির্যাতিতার দেহ সৎকরা করা হয়নি।
যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার আদালতে দাবি করা হয়, ধর্ষণ করে খুন করা হয়নি কিশোরীকে। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাইকোর্টে। তারপরেই আদালত এই নির্দেশ দেয় এবং শিশু সুরক্ষা কমিশনেও একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications