বিচারপতি মান্থার নামে পোস্টার কাণ্ডে তদন্ত রিপোর্ট সন্তুষ্ট নয় হাইকোর্ট
বিচারপতি রাজশেখর মান্থার পোস্টার কাণ্ডের রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করলেন পুলিশ কমিশনার
পোস্টার নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার নামে হাইকোর্ট চত্ত্বরে এবং তাঁর বাড়ির সামনে পোস্টার পড়ে। সেই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনার বৃহস্পতিবার হাইকোর্টে তার রিপোর্ট পেশ করেন।

বিচারপতি রাজশেখর মান্থার কারণেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা যাচ্ছে না। তিনি বারবার রক্ষা কবচ দিয়ে চলেছেন বিরোধী দলনেতাকে। এমনই অভিযোগ উঠেছিল বিচারপতি মান্থার বিরুদ্ধে। তারপরেই পোস্টার পড়ে বিচারপতির নামে। যোধপুর পার্কে তাঁর বাড়ির সামনে রাতের অন্ধকারে কে বা কারা যেন পোস্টার সেঁটে দিয়ে গিয়েছিল। তারপরে আবার হাইকোর্ট চত্ত্বরেও পোস্টার পরে।
সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। কলকাতা পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই তদন্ত রিপোর্ট পেশ করা হয় হাইকোর্টে। কিন্তু সেই রিপোর্টে সন্তোষ প্রকাশ করেনি আদালত। এই ঘটনায় এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা। বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি ছিল। গত ১৭ জানুয়ারি মামলা দায়ের হয়েছিল। বিচারপতি টি এস শিবাগননম, বিচারপতি মান্থার বাড়ির আশেপাশে এবং হাইকোর্ট চত্বরে লাগানো পোস্টার ছাপানোর জন্য কে বা কারা বরাত দিয়েছিল - তা খুঁজে বের করতে হবে। কিন্তু রিপোর্টে তার কোনও হদিশ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছ।
বিচারপতি মান্থার নামে পোস্টার দেওয়ার ঘটনায় তদন্তে দিল্লি থেকে বার কাউন্সিলের প্রতিনিধিরা। বিচারপতির এজলাসে আইনজীবীদের অবরোধ নিয়ে তৎপর হয়েছিল। কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিেয়শনে প্রতিনিধিদের সঙ্গ কথা বলেন তাঁরা। তারপরে দিল্লিতে গিয়ে গিয়ে রিপোর্ট দেয় তারা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications