প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগে নয়া নির্দেশ হাইকোর্টের
প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগে নয়া নির্দেশ হাইকোর্টের
আপার প্রাইমারিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় নিয়োগের ক্ষেত্রে ৩০ জন মামলাকারীর জন্য পদ ফাঁকা রাখার নির্দেশ দিল হাইকোর্ট।

২০১৬ র এসএসসিতে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিভাগে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৭ তে এই পদের জন্য পরীক্ষা হয়। ২০১৮ তে মেধা তালিকা চূড়ান্ত পর্যায়ে তালিকা তৈরি হয়। ২০১৯ এ শুরু থেকেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। প্রথম পর্যায়ে শিক্ষক নিয়োগ শুরু হলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কয়েকজন চাকরি প্রার্থী।
প্যানেলে একাধিক অসংগতি আছে। যারা সংরক্ষিত আসনে পরীক্ষা দিয়েছেন তাদের প্রথম দিকে স্থান থাকার পরেও প্যানেলে অন্যদের স্থান দেওয়া হয়েছে। আবার যারা প্যানেলে আছেন, তাদের অনেকেই প্রশিক্ষণ ছাড়াই কাজ করছেন বলে অভিযোগ করেন মামলাকারীরা।












Click it and Unblock the Notifications