থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কলকাতা হাইকোর্টের

বউ বাজার এলাকায় থমকে যাওয়া মেট্রো রেলের কাজ শুরু করা যাবে কিনা তা নিয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ (কেএমআরসিএল) এর বিশেষজ্ঞদের আলোচনায় বসতে বলল কলকাতা হাইকোর্ট।

থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে পরামর্শ হাইকোর্টের

আলোচনায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের দেওয়া রিপোর্টের ভিত্তিতে জানা যাবে বউ বাজার এলাকায় মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করতে পারবে কিনা। মামলার পরবর্তী শুনানি আগামী 7 জানুয়ারি হাইকোর্টের প্রধান বিচারপতি প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

উল্লেখ্য, বৌবাজার মেট্রো সুরঙ্গের ধস নামার জেরে হাইকোর্টে মেট্রোর গাফিলতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলায় মেট্রো কর্তৃপক্ষ মেট্রোর কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে আদালত। সেই থেকেই থমকে যাওয়া ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কেএমআরসিএল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+