রাজ্যপাল জগদীপ খনখড়ের অপসারণের দাবি খারিজ, এই মামলায় যা জানাল কলকাতা হাইকোর্ট

রাজ্যপাল জগগীপ ধনখড়ের সঙ্গে শুরুর দিন থেকে সংঘাত লেগে রয়েছে। সেই সংঘাত এমনই জায়গায় পৌঁছেছিল যে রাজ্যপালের অপসারণ দাবিতে সরব হয়েছিল রাজ্য। আইনজীবী এই মর্মে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলেন।

রাজ্যপাল জগগীপ ধনখড়ের সঙ্গে শুরুর দিন থেকে সংঘাত লেগে রয়েছে। সেই সংঘাত এমনই জায়গায় পৌঁছেছিল যে রাজ্যপালের অপসারণ দাবিতে সরব হয়েছিল রাজ্য। আইনজীবী এই মর্মে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছিলেন। কিন্তু সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট। শুক্রবার হাইকোর্ট সাফ জানিয়ে দেন, এই মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন।

রাজ্যপাল জগদীপ খনখড়ের অপসারণের দাবি খারিজ হাইকোর্টের

শুধু রাজ্যই এই মামলায় ধাক্কা খেল, তা নয়। রাজ্যপালের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল যে দাবি উত্থাপন করেছিলেন, তাও খারিজ করে দেয় আদালত। প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতা হাইকোর্টে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে জনস্বার্থ মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর মামলার পরিপ্রেক্ষিতে এদিন হাইকোর্টে এই রায় দেয়।

রাজ্যপাল জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের দায়িত্বভার নিয়ে আসার পর থেকেই নানা ইস্যুতে সংঘাত লেগে রয়েছে রাজ্য সরকারের সঙ্গে। কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাত জড়িয়েছেন, কখনও তিনি সংঘাতে জড়িয়েছেন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে। সেই দ্বন্দ্ব এমনই পর্যায়ে পৌঁছেছে যে নজিরবিহীনভাবে রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে পর্যন্ত সরব হয়েছে তৃণমূলের সাংসদরা। এমনকী হাইকোর্টে মামলাও হয়েছে রাজ্যপালকে অপসারণের দাবিতে।

রাজ্যের অভিযোগ, রাজ্যে রাজে বারবার হস্তক্ষেপ করছেন রাজ্যপাল। বিভিন্ন বিল অকারণে আটকে রেখেছেন। কথায় কথায় টুইট করে যুদ্ধ বাধাচ্ছেন রাজ্যের সঙ্গে। রাজ্যপাল সম্প্রতি বিধানসভার অধিবেশর স্থগিত নিয়ে নয়া চাল চেলেছেন ১৭৪ ধারার ২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগে। তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছেন। এই দ্বন্দ্বের ফলেই রাজ্যপালের অপসারণের দাবি উঠে পড়েছে। রাজ্যপালকে অপসারণের দবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে পর্যন্ত চিঠি করা হয়েছে। সংসদের বাজেট অধিবেশনে সরাসরি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন তৃণমূল সংসদরা। রাজ্যসভায় পেশ করা হয়ছে প্রস্তাব। তারপর তা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত।

এই মর্মে হাইকোর্টে জনস্বার্থ্য মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর দাবি, সংবিধান বহির্ভূতভাবে সংবিধানবিরোধী কাজ করে চলেছেন রাজ্যপাল। একের পর এক অসাংবিধানিক মন্তব্য করে জলঘোলা করছেন তিনি। আইনজীবী জানান, রাজ্যপাল একটা নিরপেক্ষ পদ। তিনি তাঁর এক্তিয়ারের বাইরে গিয়ে রাজ্যের কাজে বাধার সৃষ্টি করে চলেছেন। সেই কারণে রাজ্যপাল জগদীপ ধনখড়কে অবিলম্বে সরানোর দাবি তুলেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

এই মামলায় রাজ্যপালের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, এভাবে সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। যাঁরা মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। দু-পক্ষের সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যপালের বিরুদ্ধে মামলাটি খারিজ করে দেন। তিনি বলেন, মামলাটির কোনও ভিত্তি নেই। একইসঙ্গে তিনি সলিসিটর জেনারেলের দাবিও খারিজ করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+