বিচারাধীন বন্দিদের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বিচারাধীন বন্দিদের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

মামলার জটে আটকে রয়েছে বহু বিচারাধীন বন্দি। সেই সমস্ত মামলার ভর্তি করতে এবার উদ্যোগ নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের নিম্ন আদালতগুলিতে বিচারাধীন যে সমস্ত মামলায় বন্দিরা জেল হেফাজতে রয়েছে সেই সমস্ত মামলার দ্রুত শুনানি করে নিষ্পত্তি করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

বিচারাধীন বন্দিদের মামলাগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবার অনলাইন মামলার শুনানিতে এই নির্দেশ সম্পর্কে নিম্ন আদালতের বিচারকদের এই নির্দেশ সম্পর্কে অবগত করতে হাইকোর্ট রেজিস্ট্রারকেও নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানাচ্ছে, করোনার জেরে দেশে যখন আনলক পরিস্থিতি যখন ধাপে ধাপে তৈরি হচ্ছে তখন আদালতে শুনানি থমকে থাকবে সেটা হয় না। তাই সশরীরে উপস্থিতে বা ভিডিও কনফারেন্সে হোক, শুনানি দ্রুত শুরু করতে হবে।

প্রসঙ্গত, একাধিক বিচারাধীন মামলায় বন্দিরা দুবছরের বেশি জেলে রয়েছে, এমন মামলা ছাড়াও পসকো, ধর্ষণ মামলা, বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, দেশদ্রোহের মামলাগুলি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+