ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়, নতুন কমিটি গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের
ভোট পরবর্তী হিংসা মামলায় নয়া মোড়, নতুন কমিটি গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের
ভোট পরবর্তী হিংসা মামলায় নতুন কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জাতীয় মানবিধিকার কমিশনকে এই নির্দেশ দিেয়ছে আদালত। সেই সঙ্গে ঘরছাড়াদের ক্ষতিপূরণ নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে তা নিয়েও রাজ্যকে জানাতে বলেছে আদালত। এদিকে নতুন করে কমিটি গঠনের নির্দেশ শোরগোল পড়েগিয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন রাজ্যের মুখ্যসচিবকে ঘরছাড়াদের ক্ষতিপূরণ নিয়ে জানাতে বলা হয়েছে।

ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে ফের তৎপর কলকাতা হাইকোর্ট। মামলার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে নতুন করে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে ঘরছাড়াদের ঘরে ফেরানোর উদ্যোগ কতদূর কাজ করেছে তাও জানতে চেয়েছে আদালত। একুশের ভোটের পর রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা মাথাচারা দিয়ে উঠেছিল।
একাধিক বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া ছিলেন বলে অভিযোগ ওঠে। বিশেষ করে কোচবিহারে একাধিক বিজেপি কর্মী রাজ্য ছেড়ে অসমে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। অসমের মুখ্যমন্ত্রী নিজে সেকথা জানিয়েছিলেন। পরিস্থিতি নিয়ে ময়দানে েনমেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি শীতলাখুচিতে গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সঙ্গে কথা বলেন। দিনহাটায় রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয়েছিল। এই নিয়ো তোলপাড় হয়েছিল রাজনৈতিক মহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই নিয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এবং তার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই অনুব্রত মণ্ডলােক তলব করে। কিন্তু বারবারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তার পরে আবার কলকাতা হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনকে নতুন করে কমিটি গড়ার নির্দেশ দিয়েছে।
এদিকে ঘরছাড়াদের ফেরাতে বিজেপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়ালা। তিনি জানিয়েছেন আগে ২ সদস্যের যে কমিটি গড়া হয়েছিল তারা বেশ কয়েকজনকে ঘরে ফিরিয়েছেন। এদিকে আবার রাজ্যের মুখ্যসচিবকেও ঘরছাড়াদের সাহায্যের খতিয়ান চাওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করপা হয়েছে এখনও ভয়ে বাড়ি ফিরতে পারছেন না ঘরছাড়ারা। রাজ্য মানবাধিকার কমিশন ঠিক মত কাজ করছে না বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications