প্রাথমিকে আরও ২২ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের, কি জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
প্রাথমিকে আরও ২২ জনকে চাকরির নির্দেশ হাইকোর্টের, কি জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
পুজোর আগে আরও নিয়োগের সুখবর। প্রাথমিকে ২২ জন শিক্ষককে অবিলম্বে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভুল প্রশ্নপত্র মামলায় বুধবার আরও ২২ জনকে িনয়োগের নির্দেশ দিয়েছিলেন। গত সোমবার এই একই মামলায় ৬৬ জনকে নিয়োগের িনর্দেশ দিয়েছিলেন তিনি। ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নিয়োগ করতে বলা হয়েছিল।

আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ
প্রাথমিতে ভুল প্রশ্ন মামলায় আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার এই নির্দেশ দিয়েছেন। এবং অবিলম্বে তঁাদের িনয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রাথমিকে টেটের প্রশ্নপত্র ভুল থাকায় মামলা করেছিলেন তাঁরা। তারপরেই আদালত প্রথমে ৬৬ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিল। ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের নিয়োগ পত্র দিতে বলা হয়েছিল।

তিন দফায় ২৭২ জনকে চাকরি
প্রাথমিট টেটে ভুল প্রশ্নপত্র মামলায় একের পর এক চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। প্রথমে ১৫২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার পরের দফায় ৬৬ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। বুধবার আবার এই মামলার শুনানিতে আরও ২২ জন চাকরি প্রার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজেই তিন দফায় মোট ২৭২ জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

টেট পরীক্ষায় ভুল প্রশ্ন
২০১৪ সালে প্রাথমিকের যে টেট পরীক্ষা হয়েছিল। তাতে ভুল প্রশ্ন ছিল। পর্যদের পক্ষ থেকে জানানোহয়েছিল ভুল
প্রশ্নের যারা উত্তর দিয়েছিল। তাঁদের অতিরিক্ত ১ নম্বর করে দেওয়া হবে। কিন্ত সকলে সেই নম্বর পাননি সেকারণেই মামলা করা হয়েছিল হাইকোর্টে। পর্ষদ কেন সকলকে সেই বাড়তি ১ নম্বর দেয়নি আদালত তা নিয়ে প্রশ্ন করে। তার পরেই একের পর এক নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

১১ তারিখ টেট
আগামী ১১ ডিসেম্বর টেট পরীক্ষা ঘোষণা করা হয়েছে। সেই পরীক্ষার রেডিস্ট্রেশন পুজোর পর থেকেই শুরু হয়ে যাবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। এদিকে এখনও চাকরির দাবিতে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে অনড় রয়েছেন চাকরি প্রার্থীরা। রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গতকাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছেন আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য।












Click it and Unblock the Notifications