২০১৪-১৭-র টেট অনুত্তীর্ণদের ফের পরীক্ষায় বসার অনুমতি, ফের গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের
২০১৪-১৭-র টেট অনুত্তীর্ণদের ফের পরীক্ষায় বসার অনুমতি, ফের গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের
টেট চাকরি প্রার্থীদের জন্য বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ নির্দেশ দিয়েছেন যে ২০১৪ এবং ২০১৭-র অনুত্তীর্ণরা ফের টেট পরীক্ষা দিতে পারবেন। ১৬ জন টেট অনুত্তীর্ণ চাকরি প্রার্থীকে এই সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

টেট নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
চাকরি চুরির প্রতিবাদে বিক্ষোভ উত্তাল গোটা শহর। তারই মাঝে আবার নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। তার প্রতিবাদে আরও আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছেন বিক্ষোভকারীরা। তারই মাঝে টেট পরীক্ষায় বসা নিয়ে বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি ২০১৪ এবং ২০১৭-র পরীক্ষার্থীদের টেট পরীক্ষায় বসতে দেওয়ার নির্দেশ দিয়েছে। ১৬ জন অনুত্তীর্ণ পরীক্ষার্থীকে এই সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

নির্দেশে কী বলেছেন বিচারপতি
এই ১৬ জন পরীক্ষার্থীর মামলার প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন তাতে বলা হয়েছে ২০১৪ সালের ৫ জন এবং ২০১৭ সালের ১৬ জন, মোট ২১ জন অংশ নিতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এরা সকলেই অনুত্তীর্ণ বলে জানিয়েছিল পর্ষদ। কিন্তু মামলাকারীদের দাবি ছিল ২০১৭ এর টেটে পরীক্ষায় তাঁরা ১৫০ নম্বরের মধ্যে ৮২ নম্বর পেয়েছেন। এরা গড়ে ৫৪.৬৭ শতাংশ নম্বর পেয়েছেন। সেই িহসেবে একে ৫৫ নম্বর হিসাবে ধরতে হবে। কাজেই তাঁরা যোগ্য জেনেও পর্ষদ তাঁদের অনুত্তীর্ণ বলে জানিয়েছিল। এর সঙ্গে ভুল প্রশ্নের মামলাও রয়েছে।

চাকরির দাবিতে আন্দোলন
চাকরির দাবিতে তুমুল আন্দোলন চলছে রাজ্য জুড়ে। কোটি কোটি টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগে সরব হয়েছেন আন্দোলনকারীরা। কয়েকদিন আগে করুনাময়ীতে পর্ষদের অফিসের পাশে অবস্থান বিক্ষোভে বসেছিলেন তাঁরা। চাকরি না নিয়ে বাড়ি যাবেন না এই দাবিতে অনশন শুরু করেছিলেন তাঁরা। প্রায় িতনদিন টানা অনশন করার পর পুলিশ তাঁদের জোর করে সেখান থেকে তুলে দেয়। আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি করে রাতারাতি আন্দোলনকারীদের তুলে দেওয়া হয় করুনাময়ী থেকে।

আন্দোলনকারীদের দাবি মানতে নারাজ পর্ষদ
২০১৪-র টেট উত্তীর্ণরা দাবি করেছেন তাঁদের চাকরি না দিয়েই নতুন করে টেটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেননি মুখ্যমন্ত্রী। এদিকে পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০১৪-র টেট উত্তীর্ণরা পর পর ২ বার ইন্টারভিউতে বসার সুযোগ পেয়েছেন। আর তাঁদের নিয়োগ পত্র দেওয়া হবে না। আবার নতুন করে টেট পরীক্ষা নেওয়া হবে।












Click it and Unblock the Notifications