আজই করতে হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত, ময়নাকাণ্ডে নির্দেশ হাইকোর্টের

ময়নায় বিজেপি কর্মী খুনের মামলায় দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ। আজই বিকেল ৪টের মধ্যে ময়নাতদন্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। রাজ্যপুলিশ গিয়ে দেহ নিয়ে আসবে।

কলকাতার কমান্ড হাসপাতালে হবে ময়না তদন্ত। বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করবে কমান্ড হাসপাতাল। তাতে রাজ্যের ২ ফরেনসিক বিশেষজ্ঞ উপস্থিত থাকতে পারবেন। পরিবারের কেউ চাইলে উপস্থিত থাকতে পারবেন। ময়না তদন্তের রিপোর্ট পরিবার ও ময়না থানাকে দেবে কমান্ড হাসপাতাল।

আজই করতে হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত, ময়নাকাণ্ডে নির্দেশ হাইকোর্টের

তমলুক হাসপাতালে পরিবারকে দেহ দেখিয়ে অবিলম্বে রাজ্য পুলিশের নিরাপত্তায় দেহ কলকাতায় নিয়ে আসতে হবে এবং ফেরত নিয়ে যেতে হবে। দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশেরপ পাশাপাশি মৃত বিজেপি নেতার পরিবারের নিরাপত্তা নিয়েও বিশেষ নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। বুধবার হাইকোর্টে বিজেপি নেতার পরিবারের হয়ে সওয়াল করেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইঞার পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। চার সপ্তাহের জন্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় থাকবে পরিবার। আগামী সোমবারের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে। বিস্ফোরক আইন ও তপশিলি জাতি- উপজাতি সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা সহ বাকি উপযুক্ত ধারা FIR - এ যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আদালতে আজ রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে বিজেপি নেতার। এর আগে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে তাকে। ময়নার বাগকচার ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ সাহা। গত পরশু তাঁকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ।

আজই করতে হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত

মৃত নেতার স্ত্রী অভিযোগ করেছেন, বিজয়কৃষ্ণকে বাঁচাতে তাঁর ছেলে পুলিশের কাছে গিয়ে অনুযোগ করেছে এমনকী হাতে পায়ে পর্যন্ত ধরেছে। কিন্তু পুলিশ কোনও অভিযোগ নেয়নি। বিজেপির বুথ সভাপতি ছিলেন বলেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতার স্ত্রী। ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি নেতার খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বনধ পালন করা হচ্ছে ময়নায়। সকাল থেকেই বনধ গিরে উত্তপ্ত ময়না। বিজেপি বিধায়ক অশোক দিন্দা বাইকে করে পিকেটিং শুরু করেছে। একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে চলেছে। পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় বিজেপি প্রতিবাদ মিছিল করছে। সেই মিছিলেও অশান্তির খবর আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+