নাবালিকার অন্তর্বাস খুলিয়ে জোর করো শোয়ানোও ধর্ষণের সামিল, রায় কলকাতা হাইকোর্টের
দক্ষিণ দিনাজপুরের নাবালিকাকে ধর্ষণের মামলায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের
দক্ষিণ দিনাজপুরের নাবালিকাকে ধর্ষণের মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। শারীরিক ভাবে সক্ষম নাবালিকাকে ধর্ষমের মামলার রায়দানে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, জোর করো কোনও নাবালিকার অন্তর্বাস খুলিয়ে তাঁকে শোয়ানো ধর্ষণের সামিল। শারীরিক ভাবে সক্ষম নাবালিকার ক্ষেত্রেও সেটা প্রযোজন্য বলে জানিয়েছে আদালত।

দক্ষিণ দিনাজপুর আদালতে মামলাটি চলছিল। সেই মামলায় অভিযুক্ত রবি রায়ের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা দায়রা আদালত তাঁকে দোষী সাব্যস্ত করলে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সে।
২০০৭ সালে ৭ মে ঘটেছিল ঘটনাটি। অভিযুক্ত রবি রায় এক শারীরিক ভাবে সক্ষম নাবালিকাকে আইসক্রীম খাওয়ানোর প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জোর করে তাঁর অন্তর্বাস খুলে শোনানোর চেষ্টা করে। কিন্তু নাবালিকা চিৎকার শুরু করলে আশপাশের লোকেরা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। সেই ঘটনায় ২০০৮ সালে রবি রায়ের সাড়ে ৫ বছরের জেল এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রবি দাস। তাতেও রেহাই মেলেনি। উল্টে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications