পর্ষদ অফিস চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ হাইকোর্টের, ৪ নভেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ

পর্ষদ অফিস চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ হাইকোর্টের, ৪ নভেম্বর পর্যন্ত বহাল রাখার নির্দেশ

টেট উত্তীর্ণদের আন্দোলনে বড় ধাক্কা। সল্টলেকে পর্ষদের অফিস চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। পুলিশ প্রশাসনকে অবিলম্বে আইনানুগ ১৪৪ ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিিন। সেই সঙ্গে পর্ষদের কর্মীদের প্রবেশ এবং বেরোনোর নিরাপত্তা সুনিশ্চিত করতে বলেছেন বিচারপতি। ৪ নভেম্বর পর্যন্ত এই অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে।

১৪৪ ধারা জারির নির্দেশ

১৪৪ ধারা জারির নির্দেশ

আন্দোলনের নামে ১৪৪ ধারা ভাঙা যাবে না। কলকাতা হাইকোর্টে কড়া নির্দেশ পুলিশ প্রশাসনকে। পর্ষদ অফিস চত্ত্বরে ১৪৪ ধারা জারির নির্দেশ দিয়েছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পুলিশ প্রশানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে হবে। আইনানুগ ব্যবস্থা িনতে হবে। সেই সঙ্গে পর্ষদের কর্মীদের প্রবেশ এবং বেরোনোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে। ৪ নভেম্বর পর্যন্ত এই িনর্দেশ বহাল থাকবে বলে িনর্দেশ দিয়েছে হাইকোর্ট।

পর্ষদের মামলা

পর্ষদের মামলা

গতকাল আন্দোলনকারীদের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারাস্থ হয়েছিল পর্ষদ। অভিযোগ করা হয়েছিলে টেট উত্তীর্ণদের আন্দোলনের জেরে ব্যহত হচ্ছে পর্ষদের কাজ। কর্মীদের দফতরে আসতে এবং বেরোতে সমস্যা হচ্ছে। তাঁদের িনরাপত্তা িনয়েও মামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছিল পর্ষদ। কিন্তু বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় ভাল করে মামলা দায়ের পরেই শুনানি হবে বলে জানিয়েছিলেন। তারপরেই আজ হাইকোর্টে সেই মামলার শুনানি হয়।

৪ দিনে পড়লে বিক্ষোভ

৪ দিনে পড়লে বিক্ষোভ

এই িনয়ে চার দিনে পড়ল ২০১৪-র টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ। তাঁরা আজও আমরণ অনশন জারি রেখেছেন। ইতিমধ্যেই অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এরই মাঝে আবার ২০১৭- টেট উত্তীর্ণরা আলাদা করে বিক্ষোভ শুরু করেছে সল্টলেেকর ১০ নম্বর ট্যাঙ্কের কাছে। তাঁদের দাবি ২০১৪-র টেট উত্তীর্ণদের দাবি অন্যায্য। আগে ২০১৭-র টেট উত্তীর্ণদের চাকরির সুযোগ দিতে হবে। কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে টেট উত্তীর্ণদের আন্দোলন। তবে পর্ষদের রাস্তা আটকে বিক্ষোভ করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন টেট উত্তীর্ণরা। তাঁরা জানিয়েছেন পর্ষদের কোনও রকম অসুবিধা না করেই তাঁরা আন্দোলন করছেন।

দাবি মানতে নারাজ পর্ষদ

দাবি মানতে নারাজ পর্ষদ

টেট উত্তীর্ণদের দাবি মানতে নারাজ পর্ষদ। সভাপতি গৌতম পাল আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার আর্জি জািনয়েছেন। তিনি বারবার অনুরোধ করেছেন তাঁদের অনশন তোলার আবেদন করেছেন। পর্ষদ সভাপতির দাবি ২০১৪ সালের টেট উত্তীর্ণরা ২ বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছেন তাঁদের দাবি অন্যায্য। তাই তাঁদের দাবি মেনে নেওয়া যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+