ফি বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে পড়ুয়াদের, জিডি বিড়লাকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

ফি বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে পড়ুয়াদের, জিডি বিড়লাকে কড়া নির্দেশ জিডি বিড়লার

হাইকোর্টে ধাক্কা জিডি বিড়লার। স্কুল ফি না দিলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে এমনই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য স্কুল ফি বদ্ধি নিয়ে অভিভাবকদের বিক্ষোভের জেরে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শহরের নামী স্কুল জিডি বিড়লা। একই সঙ্গে সেই পথে হেঁটেছে অশোকা হল সহ একাধিক নামী স্কুলও। সেই মামলাতেই হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে জিডি বিড়লা।

ফি বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে পড়ুয়াদের, জিডি বিড়লাকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

করোনা কালে স্কুল ফি নিয়ে অভিভাবকদের সঙ্গে তুমুলা অশান্তি বেধেছিল বিভিন্ন স্কুলের সঙ্গে। অভিভাবকরা তুমুল অশান্তি শুরু করেছিলেন। মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত তাতে ধাক্কা খেয়েছিলেন অভিভাবকরা। আদালজ জানিয়েছিলেন করোনা কালে ফি বকেয়া থাকলেও স্কুল খোলার পর পুরো ফি দিতে হবে অভিভাবকদের। সেই মতই চলছিলা অনলাইন ক্লাস। নতুন সেশনে স্কুলের পঠন পাঠন শুরু হয়। নতুন সেশন থেকেই একাধিক স্কুলে নতুন করে সমস্যা তৈরি হয়। এক দিকে বকেয়া ফি আরেক দিকে নতুন সেশনের বর্ধিত ফি। দুয়ের চাপে কাহিল হয়ে পড়েন অভিভাবকরা। এই নিয়ে বিক্ষোভ শুরু হয় স্কুলে স্কুলে। তারপরেই শহরের একাধিক নামী স্কুল জিডি বিড়লা সহ অশোকা হল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া।

ফি বকেয়া থাকলেও স্কুলে ঢুকতে দিতে হবে পড়ুয়াদের, জিডি বিড়লাকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

নতুন সেশনের শুরুতেই ফি নিয়ে অসন্তোষ শুরু হয়েছিলা। যাঁদের বকেয়া ফি রয়েছে সেই সব পড়ুয়াদের স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছিল না। তাই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিভাবকরা। শেষে ধাক্কা খেল জিডি বিড়লা। কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে। ফি বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে দিতে হবে। আইনশৃঙ্খলার অজুহাতে স্কুল বন্ধ রাখতে দেওয়া হবে না।

শহরের ১৪৫টি বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে সমস্যা মেটাতে স্পেশ্যাল অফিসার নিয়োগ করেছে আদালত। আগামী ৬ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরে স্কুল জিডি বিড়লা সহ শহরের অন্যান্য স্কুল কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

এর আগে জিডি বিড়লা কর্তৃপক্ষ জানিয়েছিল যে পড়ুয়ারা ১০০ শতাংশ ফি মিটিয়েছে তারাই শুধু ক্লাস করার অনুমতি পাবে। যাঁরা ফি ৮০ শতাংশ ফি দিয়েছে তারাও ক্লাস করতে পারবে না। অনেক ছাত্রীকেই স্কুল থেকে ফিরিয়েদেওয়া হয়েছিল। পড়ুয়ােদর কোনও ভাবেই স্কুলে আসা থেকে আটকানো যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর কি স্কুলের পক্ষ থেকে তা মানা হবে সেদিকেই তাকিয়ে এখন পড়ুয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+