অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিেকর কনভয়ে হামলার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের স্থগিতাদেশের আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

নিশীথের গাড়িতে হামলার ঘটনার সিবিআই তদন্ত
অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি। তাঁর গাড়িতে হামলার ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়িতে হামলার ঘটনায় কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি।

শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় নির্দেশ
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার সিবিআই তদন্ত দাবি করে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আদালতে অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর গাড়ির উপরে যদি হামলা হয় এভাবে প্রকাশ্যে তাহলে রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। রাজ্য পুলিশের তদন্তে আস্থা নেই বলে আদালতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।

রাজ্যের স্থগিতাদেশের আর্জি খারিজ
আদালতে রাজ্য সরকার সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে রাজ্য পুলিশের উপর আস্থা রাখার আবেদন করেছিল। রাজ্য সরকার আদালতে জানায় তৃণমূল কংগ্রেস নয় বিজেপি সমর্থকদের প্ররোচনার কারণেই সেখানে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই বলে আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানায়। তারপরেই আদালত খারিজ করে দেয় রাজ্যের আবেদন। এবং সিবিআই তদন্তের নির্দেশ দেয়। কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশকে সব নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা
ঘটনাটি ঘটেছিল ২৫ ফেব্রুয়ারি। দিনহাটার কাছেই ঘটেছিল সেই ঘটনা। হঠাৎই তাঁর গাড়ির উপরে চড়াও হয়েছিল বেশ কয়েকজন। তাঁদের হাতে লাঠি সোটা ছিল। এমনকী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টিকরা হয়েছিল। এমনকী বোমা গুলি ছোড়ারও অভিযোগ ওঠে। ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেদিন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications